ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জুন ২০২৫, ১০:২২ সকাল

Link Copied!

কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত্যু নিয়ে উপজেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জন। মঙ্গলবার (২৪ জুন) সকালে রাজধানীর কাকরাইল ইসলামিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দৌলদ্দি গ্রামের বাসিন্দা খোকন মিয়া (৫৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মে মাস থেকে দাউদকান্দি পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। বর্তমানে পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হলেও আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি হিসেবে প্রতিফলিত হচ্ছে না। আজ মঙ্গলবার পর্যন্ত ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়। তারা হলেন: বলদাখাল গ্রামের হাফিজ ডাক্তারের ছেলে নুরুল আমিন (৫৬), দোনারচর গ্রামের শাহীনুর আক্তার (২৪) ও সালমা বেগম (৫৬), সবজিকান্দি গ্রামের জোৎস্না বেগম (৬০) এবং অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি। এসব মৃত্যু রাজধানীর বিভিন্ন হাসপাতালে হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক আব্দুস সাত্তার বলেন, “স্থানীয় প্রশাসন চেষ্টা করলেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে স্বাস্থ্য বিভাগকে দাউদকান্দিকে ডেঙ্গু মহামারি এলাকা ঘোষণা করে বড় পরিসরে কাজ করতে হবে। পুরনো অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাই আজকের সংকটের কারণ।”

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, “সরকারিভাবে এখন পর্যন্ত প্রায় ৪০০ জন ডেঙ্গু আক্রান্তের তথ্য সংগ্রহ করা হয়েছে। কিন্তু এখনো পৌরসভাকে অফিসিয়ালি মহামারি এলাকা ঘোষণা করা হয়নি। এর কারণ অনুসন্ধানে জেলা সিভিল সার্জন অফিস নমুনা সংগ্রহ করেছে।”

এদিকে, দাউদকান্দি পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম জানান, “ছাত্র ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সমন্বয়ে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। লিফলেট বিতরণ, মাইকিং, ব্যানার লাগানো, মশক নিধন ও ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে।”

ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি দাউদকান্দি পৌরবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। স্বাস্থ্য ও স্থানীয় প্রশাসনের আরও সমন্বিত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট