ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, পরীক্ষা ২৪৫ জনের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২৬, ১:২৩ বিকাল

Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ২৪৫ জনের চোখ পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে বাছাই করা ৪৫ জন রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোলী গ্রামে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

খানকাহ্ পাড়া সবুজ সংঘের আয়োজনে এবং যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে পিরোলী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন গ্রামের ২৪৫ জন রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান। তাদের মধ্যে ৪৫ জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানকাহ্ পাড়া সবুজ সংঘের উপদেষ্টা ও হাবিবুল আলম বীর প্রতীক কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল হক আবু জাফর, সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি, আদ্-দ্বীন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রশান্ত পোদ্দার, কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ, চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কাউন্সেলর দেলোয়ার হোসেন, সবুজ সংঘের অর্থবিষয়ক সম্পাদক শাহ্ মোহাম্মদ এনায়েত কবির কাজল, আলফাজ শেখ, বাদশাহ শেখ ও আদনান খানসহ অনেকে।

চক্ষু পরীক্ষা করাতে আসা ইমরান শেখ ও নাদিরা বেগম বলেন, ‘আমাদের এলাকার তরুণ ও যুবসমাজের এই আয়োজনের জন্য আমরা অনেক খুশি হয়েছি। বাড়ির কাছে কোনো টাকা-পয়সা ছাড়াই চোখ দেখাতে পেরে ভালো লাগছে।’

খানকাহ্ পাড়া সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি বলেন, ‘পিরোলী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে ২৪৫ জন চক্ষু পরীক্ষা করাতে এসেছেন। এবারের আয়োজনে বয়স্কদের চোখের সমস্যা দেখা হয়েছে। পরবর্তী সময়ে শিশু-কিশোর, যুবক ও শিক্ষার্থীদের চোখ পরীক্ষা করা হবে। তাদের বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হবে। এ ছাড়া শিক্ষার্থীদের বিনামূল্যে চশমা দেওয়া হবে।’

পিরোলী গ্রামের বাসিন্দা ও কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ বলেন, ‘খানকাহ্ পাড়া সবুজ সংঘের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও যেন স্বেচ্ছাসেবী সংগঠনটি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখে।’

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধি চাল রফতানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

ডেঙ্গুর হানা ঝালকাঠিতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫

পঞ্চগড়ে কুয়াশা-ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তা

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

দাউদকান্দিতে ভ্রমণবাস খাদে, মেডিকেল শিক্ষার্থী আহত ২০

অক্টোবরে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ

International tourism fair to be held in Dhaka with participation from 20 countries

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ডিএসসিসিতে মশক নিয়ন্ত্রণে জোর, ৬০% বাসায় মিলেছে লার্ভা

ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ক্ষুদ্র মোড়ক, বড় স্বাস্থ্যঝুঁকি: সতর্কীকরণ লেবেল কেন জরুরি