ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

এবার সূর্যমুখী ও ক্যানোলা তেলের শুল্ক-কর কমানোর সুপারিশ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ নভেম্বর ২০২৪, ২:৩০ বিকাল

Link Copied!

সয়াবিন ও পাম তেলে শুল্ক-কর কমানোর পর এবার সান ফ্লাওয়ার ও ক্যানোলা তেল আমদানিতেও শুল্ক-কর কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।

সম্প্রতি সান ফ্লাওয়ার ও ক্যানোলা তেল শুল্ক-কর হ্রাসের বিষয়ে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বরাবর চিঠি পাঠানো হয়েছে। যার অনুলিপি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কার্যালয়েও দেয়া হয়েছে।

চিঠিতে ট্যারিফ কমিশন জানায়, দেশের বাজারে ভোজ্যতেল হিসেবে বেশি চাহিদা রয়েছে সয়াবিন ও পাম তেলের। অথচ সান ফ্লাওয়ার (সূর্যমুখী) ও ক্যানোলা তেল উত্তম বিকল্প হতে পারে। বিশ্ববাজারে এ দুই পণ্যের দাম সয়াবিন ও পামের কাছাকাছিই। উচ্চ শুল্ক আরোপ করে পণ্য দুটি আমদানি নিরুৎসাহিত করে রাখা হয়েছে।

বাংলাদেশে অপরিশোধিত ভোজ্যতেল আমদানিতে আরোপিত শুল্ক-কর বিবেচনায় সানফ্লাওয়ার এবং ক্যানোলা তেলকে বিলাসী পণ্য হিসেবে বিবেচনা করা হয়েছে উল্লেখ করে বিটিটিসি জানায়, যা বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিক নয়। সমজাতীয় তেলে আমদানি শুল্ক-করে পার্থক্য দূর করলে একদিকে আমদানির উৎস সম্প্রসারিত হবে; অন্যদিকে ভোক্তার পছন্দে বৈচিত্র্য সৃষ্টি হবে।

এ পরিস্থিতিতে ভোজ্যতেল হিসেবে ব্যবহারের জন্য অপরিশোধিত সানফ্লাওয়ার তেল এবং অপরিশোধিত বা পরিশোধিত ক্যানোলা তেল আমদানিতে বিদ্যমান শুল্ক প্রত্যাহার করে অপরিশোধিত বা পরিশোধিত সয়াবিন ও পাম তেলের মতো ১৫ শতাংশ ভ্যাট (স্বাভাবিক সময়ে) এবং একই কারণে রমজানকে সামনে রেখে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৫ শতাংশ ভ্যাট এবং আরোপ করা যেতে পারে। তবে পরিশোধিত সান ফ্লাওয়ার ও ক্যানোলা তেলের শুল্ক–কর প্রস্তাব করা হয়েছে ২০ শতাংশ, যার মধ্যে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি)।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট