ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

এবার বাড়তে পারে আইফোনের দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ এপ্রিল ২০২৫, ১২:৫৫ বিকাল

Link Copied!

এবার ট্রাম্পের বাড়তি শুল্কনীতির প্রভাব পড়তে পারে আইফোনের বাজারে, এমনইটাই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। আগে অ্যাপল এই ট্যারিফ থেকে ছাড় পেত, কিন্তু এবার তা হয়নি। ফলে সাধারণ মানুষের জন্য আইফোন কেনা আরও কঠিন হয়ে পড়বে। মনে হচ্ছে বাণিজ্য যুদ্ধ অস্ত্র প্রতিযোগিতায় পরিণত হচ্ছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা চীনা আমদানির দাম দ্বিগুণ করে দিতে পারে।

ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপ প্রভাব ফেলবে আইফোনের বাজারে। কারণ আইফোনের বেশিরভাগই তৈরি হয় চীনে। তেমনি বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে অন্য দেশ থেকেও। রিপোর্ট বলছে, আইফোন ১৬ প্রো ২৫৬জিবি ভার্সনের একটি ফোনের পার্টসের খরচ ৫৫০ থেকে ৮২০ ডলারের মধ্যে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা ৬৬ হাজার ৯৩৭ থেকে ৯৯ হাজার ৭৯৭ টাকা। এই খরচ বেড়ে যাওয়ার ফলে প্রোডাক্টের দামও স্বাভাবিকভাবেই বাড়বে।

টেকইনসাইডসের বিশ্লেষক ওয়েন ল্যাম জানান, চীনকে এখন অতিরিক্ত ব্যয় করতে হচ্ছে, যা অন্য দেশেও দাম বাড়িয়ে দেবে। ফলে গ্রাহকদেরও আইফোন বেশি দামে কিনতে হবে। ভবিষ্যতে একটিআইফোনের দাম ২০০০ ডলারেরও বেশি হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৪৩ হাজার ৩৬৩ টাকা।

বিশ্লেষকদের মতে, এতে ম্যানুফ্যাকচারিং, টেস্টিং এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকবে। ফলে আইফোনে ১৬-এর বেস মডেলের দাম হতে পারে প্রায় ১৫০০ ডলার।

বর্তমানে আইফোন ১৬ প্রো ম্যাক্স (১টিবি ভ্যারিয়েন্ট) এর দাম প্রায় ১৫৯৯ থেকে ২৩০০ ডলারের মধ্যে থাকতে পারে। এতটাই দামি একটি ফোন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।

ট্যারিফ নীতির ফলে অ্যাপল বড় সমস্যার মুখোমুখি। আগে যেমন ডিসকাউন্ট পাওয়া যেত, এবার কোনো ছাড় নেই। নতুন ফিচার, উন্নত প্রসেসর, ব্যাটারি ও ক্যামেরা থাকলেও দাম যে হুহু করে বাড়বে, তা একপ্রকার নিশ্চিত।

একটি আইফোন তৈরিতে সবচেয়ে বেশি খরচ পড়ে রিয়ার ক্যামেরায়, যা জাপানে তৈরি হয়। এর দাম প্রায় ১২৭ ডলার। এছাড়া প্রসেসর আসে তাইওয়ান থেকে ও ডিসপ্লে সাউথ কোরিয়া থেকে। আমেরিকায় তৈরি হয় শুধু মেমোরি চিপ। অতএব এই ট্যারিফ পলিসি না বদলালে ভবিষ্যতে আইফোন কিনতে গেলে অনেক বেশি টাকা খরচ করতে হতে পারে। সাধারণ মানুষের জন্য এই দাম অনেকটা চ্যালেঞ্জের।

Facebook Comments Box

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience