ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

এক ইলিশের দাম সাড়ে ১৩ হাজার টাকা!

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জুন ২০২৫, ১২:২৪ বিকাল

Link Copied!

চাঁদপুরের বড়স্টেশন পাইকারি মাছ বাজারে আজ সকালে বিক্রি হয়েছে চলতি মৌসুমের সবচেয়ে বড় ও দামের ‘রাজা ইলিশ’। বিশালাকৃতির এই ইলিশের ওজন ছিল ২ কেজি ৫৫০ গ্রাম, আর দাম উঠেছে ১৩ হাজার ৩৮৭ টাকা!

নবীর হোসেন নামের এক ক্রেতা বাজারের উত্তর বাবু নামের ব্যবসায়ীর কাছ থেকে মাছটি কিনেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই বাজারের আরেক ব্যবসায়ী সম্রাট ব্যাপারী।

তিনি জানান, চলতি মাসে বড়স্টেশন বাজারে এই নিয়ে তিনটি বড় আকারের ইলিশ বিক্রি হয়েছে। এর মধ্যে একটি ছিল ২ কেজি ৫৩৩ গ্রাম, আরেকটি ২ কেজি ১০০ গ্রাম ওজনের। প্রতিটি মাছই পেয়েছে উচ্চ দর।

বিশাল এই ইলিশ ধরা পড়ে মেঘনার হাইমচর ও বরিশালের হিজলা উপজেলার সীমানা এলাকায়। জেলে মোশাররফ হোসেন মাছটি ধরে চাঁদপুরে নিয়ে আসেন ভালো দামের আশায়। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, উপযুক্ত দাম পেয়েছি। চাঁদপুরে এনে লাভও হয়েছে ভালো।”

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বড় সাইজের এ ধরনের ইলিশ বাজারে যেমন আনন্দের জোয়ার আনে, তেমনি ইলিশের সরবরাহ ও দাম সম্পর্কে স্পষ্ট বার্তাও দেয়। বড় আকারের ইলিশ ধরা পড়া মানে সমুদ্র ও নদীতে ইলিশের ঘনত্ব ভালো, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন তাঁরা।

এদিকে, রাজা ইলিশ দেখতে সকাল থেকেই বাজারে ভিড় করেন উৎসুক জনতা। অনেকে ছবি তুলেন, কেউবা ভিডিও করে সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

ক্রেতারা বলছেন, “এটা শুধু একটা মাছ না, এটা একটা অনুভব!”

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট