ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে মৎস্য খাতের নতুন উদ্যোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অক্টোবর ২০২৫, ২:৪৩ বিকাল

Link Copied!

দেশে উন্নত প্রযুক্তির মাধ্যমে মাছের উৎপাদন ও রফতানি বাড়াতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশন (বিএসএফএফ) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি সই হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক প্রফেসর ড. মো. ছগীর আহমেদ এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের পক্ষে সংস্থাটির চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে এনআইবির বিদ্যমান সুযোগ-সুবিধা ও প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশে শ্রিম্প অ্যাকুয়াকালচার, হাইব্রিড মাছসহ রফতানিমুখী বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে। সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে উন্নত প্রযুক্তিতে তেলাপিয়াসহ প্রোটিন ও পুষ্টি সম্পন্ন অন্যান্য মাছ চাষের মাধ্যমে কম দামে পুষ্টিসম্পন্ন ও আন্তর্জাতিক মানের মাছ উৎপাদন করা হয়। একই পদ্ধতি ও তাদের প্রযুক্তি প্রয়োগ করে বাংলাদেশেও উন্নতমানের মাছ উৎপাদন ও রফতানি করার পথ উন্মুক্ত হবে।

এ উদ্যোগকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অন্যতম উদ্যোগ “Research to Market” এর অংশ হিসেবে দেখা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও যৌথ উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি ও অংশীদারিত্ব ও সম্পদের Sharing এর মাধ্যমে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা