ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

উপকূলীয় এলাকার নদ-নদীতে আজ মধ্যরাতে ইলিশ শিকার শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ নভেম্বর ২০২৪, ২:৩৪ বিকাল

Link Copied!

দীর্ঘ ২২ দিন বিরতির পর ভোলার মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা ও কালাবাদর নদী থেকে শুরু করে উপকুলীয় এলাকার সব নদ-নদীতে আজ মধ্যরাত থেকে ইলিশসহ সব ধরনের মাছ শিকার শুরু হচ্ছে। ভোলার মৎস্য বিভাগ এবার মৌসুমে এখানকার নদী হতে ১লাখ ৮৫ হাজার মেট্রিক টন ইলিশ আহরিত হওয়ার লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে।

সে লক্ষ্যে আজ (৩ নভেম্বর) রোববার রাত ১২ টার পর থেকে জাল, নৌকা ও ট্রলার নিয়ে ইলিশ শিকারে নেমে পড়বেন জেলেরা।

এতে উপকূলের বেকার জেলেরা ফের কর্মব্যস্ত হয়ে পড়বেন। বর্তমানে ইলিশ প্রজনন’র অভয়ারণ্যখ্যাত দ্বীপজেলা ভোলাসহ দক্ষিণাঞ্চলীয় উপকূলের ঘাটে ঘাটে জেলেরা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন। নদীতে কাঙ্খিত পরিমাণ ইলিশ পেলে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী তারা। মৎস্যবিভাগ বলছে, অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন বাড়বে।

সরেজিমন ভোলা উপকূলের বিভিন্ন মাছ ঘাট ঘুরে দেখা গেছে, জেলেদের অপেক্ষার পালা শেষ। ঘাটে ঘাটে জেলেদের কর্মব্যস্ততার চিত্র চোখে পড়ার মতো। কেউ জাল বুনছেন, কেউ বা ইঞ্জিন মেরামতের কাজ নিয়ে ব্যস্ততা শেষ করেছেন। জেলেপাড়গুলোতে চলছে আনন্দ আর ইলিশ শিকারে যাওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি।

ইলিশ ধরা নিষেধাজ্ঞার দীর্ঘ ২২ দিন পর আজ নদী ও সাগরে মাছ শিকারে যাবেন তাই অনেকটাই হাসি মুখ জেলেদের। তবে এবারের অভিযান সফল হওয়ায় নদীতে ইলিশের আশানুরূপ উৎপাদন বাড়বে বলে মনে করছেন ভোলার মৎস্যবিভাগ।

এ ব্যাপারে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন,আজ রোববার রাত ১২ টার পর থেকে নদীতে মাছ শিকারে আর কোন বাঁধা নেই। অভিযান সফল হওয়ায় এবার ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা এক লাখ ৮৫ হাজার মেট্রিন টনের বেশি অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মৎস্যদপ্তরের এ কর্মকর্তা।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট