ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’ – নিশ্চিত ক্যাশব্যাক ও স্মার্টফোন জেতার সুযোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ মার্চ ২০২৫, ১১:২৩ সকাল

Link Copied!

বছর ঘুরে আবারও আসছে মুসলিম ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। এই উৎসবকে আরও আনন্দময় করতে বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’।

এই ক্যাম্পেইনের আওতায় ইনফিনিক্স দিচ্ছে নিশ্চিত ক্যাশব্যাক, সঙ্গে থাকছে নিশ্চিত উপহার ও বিশেষ সারপ্রাইজ জেতার সুযোগ। ইনফিনিক্সের নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলে গ্রাহকরা এই অফার পাবেন। ঈদ আনন্দকে আরও রঙিন করতে ইনফিনিক্সের এই বিশেষ ক্যাম্পেইন এরইমধ্যে শুরু হয়েছে, চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।

ইনফিনিক্সের লক্ষ্য, দেশের মানুষের ঈদ আনন্দ আরও রঙিন করে তোলা এবং প্রযুক্তির মাধ্যমে তাদের জীবনকে আরও সহজ করা। সে লক্ষ্যেই এই ক্যাম্পেইনের ডিজাইন করেছে ইনফিনিক্স।

ঈদ সামনে রেখে অনেকেই পুরোনো ফোন বদলে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন। ইনফিনিক্সের বিশেষ অফারের ফলে এবার ঈদে গ্রাহকরা পছন্দের ডিভাইস কেনার পাশাপাশি নিশ্চিত ক্যাশব্যাক ও পুরস্কার জেতার সুযোগ পাবেন। নোট ৪০এস, হট ৫০ প্রো প্লাস, হট ৫০ প্রো, হট ৫০ আই এবং স্মার্ট ৯– এই নির্দিষ্ট মডেলগুলোর যেকোনো একটি কিনলেই গ্রাহকরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন।

নোট ৪০এস মডেলের সাথে ক্রেতারা পাবেন ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জার, আর হট ৫০ প্রো এবং হট ৫০ আই স্মার্টফোনগুলোতে পাবেন বাজেট-বান্ধব দামে প্রিমিয়াম ফিচার। শক্তিশালী পারফরম্যান্সের জন্য সুপরিচিত হট ৫০ আই এবং স্মার্ট ৯ মডেলও থাকছে এই ক্যাম্পেইনের আওতায়।

ক্যাম্পেইনের আওতায় ইনফিনিক্স স্মার্টফোন কিনলে গ্রাহকরা নিশ্চিতভাবে ১০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। শুধু তাই নয়, ক্যাম্পেইনের অংশ হিসেবে বিজয়ীরা জিততে পারেন নতুন ইনফিনিক্স স্মার্টফোন কিংবা কক্সবাজার ভ্রমণের জন্য কাপল টিকিট। অফারে অংশগ্রহণের প্রক্রিয়াও অত্যন্ত সহজ—ক্রয়কৃত পণ্যের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করলেই মিলবে নিশ্চিত অফারের সুযোগ।

ইনফিনিক্স বিশ্বাস করে, ঈদ মানেই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সময়। তাই শুধুমাত্র ক্যাশব্যাক অফার নয়, এই ক্যাম্পেইন গ্রাহকদের জন্য আনন্দ, উচ্ছ্বাস এবং স্মরণীয় মুহূর্ত তৈরির একটি অনন্য উদ্যোগ। ইনফিনিক্সের এই বিশেষ আয়োজনের মাধ্যমে ক্রেতারা যেমন নিজেদের জন্য সেরা স্মার্টফোন পেতে পারেন, তেমনি ঈদের উৎসবকে করে তুলতে পারেন আরও উপভোগ্য।

 

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?