ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ঈদের আগে বাড়তে পারে ট্রেনের ভাড়া

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ মার্চ ২০২৪, ৪:৩৬ বিকাল

Link Copied!

রেলওয়ের যাত্রীবাহী ট্রেনে ১০০ কিলোমিটারের বেশি ভ্রমণে রেয়াতি (ছাড়) সুবিধা বাতিল করতে যাচ্ছে সরকার। ফলে দূরপাল্লার প্রতিটি ভ্রমণে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া। আগামী এপ্রিল মাস থেকে নতুন ভাড়া কার্যকর হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে রেলমন্ত্রী জিল্লুল হাকিম ভাড়া বৃদ্ধি বা বর্তমান ভাড়া অব্যাহত রাখার বিষয়টি স্পষ্ট করেননি। গতকাল শনিবার রাজবাড়ীতে তিনি বলেছেন, আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর পরিকল্পনা নেই। ২০১৬ সালে নির্ধারিত ভাড়ায় চলছে রেল। গত ৮ বছরে সবকিছুর দাম বেড়েছে। তেল, বগি, ইঞ্জিন ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন বেড়েছে। তবে যখন ট্রেনের ভাড়া বাড়াবো, তখন সবাইকে জানিয়েই বাড়াবো।

বর্তমানে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার বাদে অন্যান্য রুটের যাত্রীরা ১০০ কিলোমিটারের বেশি ভ্রমণে ভাড়ায় ২০ শতাংশ রেয়াত পান। ২৫১ থেকে ৪০০ কিলোমিটার দূরত্বে রেয়াত পান ২৫ শতাংশ। তবে নতুন ভাড়া কার্যকর হলে এসব রুটে ভাড়া বেড়ে যাবে।

ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৩২১ কিলোমিটার। এই রুটে শোভন চেয়ারের ভাড়া ৩৪৫ টাকা। বিরতিহীন সোনার বাংলা ট্রেনে এই শ্রেণিতে ভাড়া ৪০৫ টাকা। কিন্তু রেয়াত সুবিধাবিহীন এবং বিরতিহীন পর্যটক এক্সপ্রেসে ভাড়া ৪৫০ টাকা। রেয়াত সুবিধা উঠে গেলে সাধারণ ট্রেনেও শোভন চেয়ার শ্রেণিতে ভাড়া হবে ৪০৫ টাকা।

রেল সূত্র জানিয়েছে, যাত্রী ভাড়ায় রেয়াত সুবিধা বাতিল হলেও পণ্য পরিবহনে তা অব্যাহত থাকবে। কারণ, ট্রেনের যাত্রী সংকট না থাকলেও, পরিবহন করার মতো পণ্যের সংকট রয়েছে। তাই ব্যবসায়ীদের আগ্রহ ধরে রাখতে পণ্য পরিবহনে বিদ্যমান সুবিধা বহাল রাখা হবে।

১৯৯২ সালে ট্রেনের ভাড়ায় রেয়াত সুবিধা দেওয়া হয়। রেয়াত বাতিলে সরকারের শীর্ষ পর্যায়ের অনুমতি পেয়েছে লোকসানে থাকা রেলওয়ে। আয় বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে বর্ধিত ভাড়া কার্যকর হতে পারে। সেদিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ২২ মার্চ থেকে।

Facebook Comments Box

আরও পড়ুন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস