ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

ঈদে বিডিটিকেটসে ২০ লাখ বাস টিকেট, নেই বাড়তি কোনো চার্জ

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ এপ্রিল ২০২৫, ১০:৩৫ সকাল

Link Copied!

বছর ঘুরে আবার এলো ঈদ। আর ঈদ মানেই আপন নীড়ে ফেরার তাগিদ। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের অন্যতম অনলাইন টিকেটিং প্লাটফর্ম বিডিটিকেটস এবারও নিয়ে এসেছে স্পেশাল বাস টিকেট অফার। যাত্রীদের ভোগান্তিমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে বাড়তি কোনো চার্জ নেওয়া ছাড়াই ২০ লাখের বেশি টিকেট বিক্রি করবে বিডিটিকেটস। ফলে বাড়ি যাওয়ার টিকেট পেতে দীর্ঘ লাইনে দাড়ানো, টিকেটের সংকট বা কালোবাজারির মত কোনো ঝামেলা পোহাতে হবে না যাত্রীদের। এক্সট্রা চার্জ ছাড়াই অনলাইনে ঘরে বসেই গ্রাহকরা কিনতে পারবেন এই টিকেট।

প্রতি বছর ঈদে ঘরমুখো মানুষের জন্য গাড়ির টিকেট পাওয়া যেন সোনার হরিণ। চাহিদার তুলনায় সরবরাহ থাকে কম। আর এ সুযোগে কালোবাজারিতে অতিরিক্ত দামে টিকেট বিক্রি হয়। থাকে টিকেট পেতে তীব্র গরমে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তিও। এসব সমস্যার সমাধানে ই-টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটসে যুক্ত করা হয়েছে দেশের ৯৯ শতাংশ দূরপাল্লার বাস সার্ভিস। ফলে দেশের যে কোনো প্রান্তের যাত্রায় টিকেট কাটার বিষয়টি হয়েছে স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ।

ঈদের স্পেশাল অফারে বিডিটিকেটসে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রাজশাহী, ঢাকা-সিলেট, ঢাকা-বরিশাল, ঢাকা-খুলনাসহ সব রুটের বাস টিকেট অতিরিক্ত কোনো চার্জ ছাড়া শুধুমাত্র নির্ধারিত ভাড়ায় পাওয়া যাচ্ছে। কোনো ধরনের ঝুট ঝামেলা ছাড়া দেশের যে কোনো প্রান্তে ঘরে বসেই মিলছে এই টিকেট কাটার সুযোগ। দিনে হোক বা রাতে অনলাইনে বিডিটিকেটসের প্লাটফর্মে কয়েক মিনিটেই পাওয়া যাচ্ছে বাড়ি ফেরার টিকেট। টিকেট কাটতে লগইন করুন bdtickets অ্যাপে অথবা ভিজিট করুন ওয়েবসাইট www.bdtickets.com এ। যে কোনো সহায়তার জন্য কল করুন ১৬৪৬০ নম্বরে, সপ্তাহের সাত দিনই।

বিডিটিকেটস প্ল্যাটফর্মের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর ভেঞ্চারস পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী মাহবুব হাসান বলেন, “বাড়ি ফেরার টিকেট কেনার পাশাপাশি আমাদের প্ল্যাটফর্মে এখন যাত্রীরা রিটার্ন টিকেটও কাটছেন। কোনো রকম অতিরিক্ত চার্জ না নেয়ার পাশাপাশি এখন ২০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা দেওয়া হচ্ছে, এ কারণে অনেকেই অগ্রিম রিটার্ন টিকেট বুক করছেন, যা যাত্রীদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক ও সুবিধাজনক হচ্ছে। ঈদে যাত্রীদের বাড়ি ফেরা স্বস্তিদায়ক করতে বিডিটিকেটস প্রতিশ্রুতিবদ্ধ।”

Facebook Comments Box

আরও পড়ুন

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের তিন এলাকায় ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প

ইউরোপে তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ১ হাজার মৃত্যু

ভিটামিন ‘এ’ ঘাটতি কমাতে ছোট প্যাকেটের ভোজ্যতেল বাজারজাতের আহ্বান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation