ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৩ বিকাল

Link Copied!

৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ২৩ মিনিটে জাকার্তার থাউজেন্ড আইল্যান্ডসের (কেপুলাউয়ান সেরিবু) ৬৯ কিলোমিটার উত্তর-পূর্বে জাভা সাগরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬৮ কিলোমিটার নিচে।

বিএমকেজির ভূমিকম্প ও সুনামি পরিচালক ড. উইজায়ান্তো জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থলের অবস্থান ও হাইপোসেন্টারের গভীরতা বিবেচনায় এটি ইন্ট্রাস্ল্যাব অ্যাক্টিভিটির কারণে সৃষ্ট একটি গভীর ভূমিকম্প। ফলে সুনামি মডেলিংয়ে কোনো সুনামির হুমকি দেখা যায়নি।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পের কম্পন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ জাভা ও সুমাত্রার কিছু অংশে অনুভূত হয়েছে। তবে তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়া, জানালা ভেঙে যাওয়ার মতো ছোটখাটো ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভৌগোলিকভাবে ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। ইউরোপ ও এশিয়ার টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ। এ ছাড়া দেশটিতে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এসব কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।

গত কয়েক মাসে দেশটিতে একাধিক বড় ভূমিকম্প হয়েছে। গত আগস্ট মাসেও তেনেগ্গারা প্রদেশের পূর্ব নুসার ফ্লোরেস দ্বীপে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে। এতে একাধিক বাড়িঘর ভেঙে পড়ে এবং অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র: ভলকানো ডিসকভারি

Facebook Comments Box

আরও পড়ুন

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গ্রহণ

২০৩৪ সালের মধ্যে জ্বালানি কাঠামো নিশ্চিত করা হবে: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে পদ্মার পানি, প্লাবিত চরাঞ্চল

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

ডেঙ্গু প্রতিরোধে দেড় হাজার কর্মী নিয়ে ডিএনসিসির বিশেষ অভিযান

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

আজ থেকে সারাদেশে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ডিএনসিসিতে আজ থেকে বাড়ি বাড়ি ডেঙ্গু প্রতিরোধ অভিযান

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মতলবে বাসের ধাক্কায় অটোরিকশার নারী যাত্রী নিহত, আহত ৪

vivo V80 Lite Makes a Strong Market Debut with Attractive Offers

বাজারে এসেই নজর কাড়ছে ভিভো ভি৮০ লাইট