ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য
  3. লাইফস্টাইল

আহছানিয়া মিশনের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও রিকভারি মিলন মেলা অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জানুয়ারী ২০২৬, ১০:১৯ সকাল

Link Copied!

ঢাকা আহছানিয়া মিশনের নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও রিকভারি মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬)রাজধানীর শ্যামলীস্থ স্বাস্থ্য সেক্টরের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক জনাব ইকবাল মাসুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক ডা.নায়লা পারভীনসহ কেন্দ্রের কর্মকর্তাবৃন্দকেন্দ্র থেকে সুস্থ হয়ে ফিরে যাওয়া রিকভারি সদস্য ও তাঁদের অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন।

এসময় তিনজন রিকভারি সদস্য তাঁদের সুস্থ জীবনে ফিরে আসার অভিজ্ঞতা তুলে ধরেন এবং পুনর্বাসন কার্যক্রমে কেন্দ্রের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে জনাব ইকবাল মাসুদ বলেন,“এ ধরনের সাংস্কৃতিক আয়োজন সেবাগ্রহীতাদের মানসিক শক্তি বাড়াতে সহায়তা করে এবং চিকিৎসা কার্যক্রমের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা আরও গভীর করে।”

উল্লেখ্য,ঢাকা আহছানিয়া মিশন ২০১৪ সাল থেকে শ্যামলীস্থ নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমে মাদকনির্ভরশীল নারীদের সুস্থতা ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত