ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

আলমডাঙ্গায় ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ সকাল

Link Copied!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে রবিউল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাংবাড়িয়া খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম ওই এলাকার সানোয়ার হোসেনের ছেলে। সে ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিল রবিউল। পথে ভাংবাড়িয়া খালপাড়া এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

No Charger, No Power Bank: realme C100 Completes Bandarban Trek with 40% Battery Still Remaining

চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট

বিমানবন্দর হামলার জেরে সৌদি আরবের দুই রুটে ফ্লাইট বন্ধ

স্বাস্থ্য খাতে দুর্নীতি বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী

রাজশাহীতে শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত

ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার দুই শ্রমিক নিহত

অক্টোবরের ১৫ দিনেই ডেঙ্গুতে ৯০ মৃত্যু

আলমডাঙ্গায় ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

সেপ্টেম্বর দায়িত্ব পালনকালে আক্রমণের শিকার ৪৩ সাংবাদিক

হারিয়ে যাওয়া সভ্যতার সন্ধানে আজ আন্তর্জাতিক প্রত্নতত্ত্ব দিবস

পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

খাদ্যপণ্যের দাম কমাতে সিন্ডিকেট বন্ধের দাবি ক্যাবের