ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা বীমা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬, ১১:২৬ সকাল

Link Copied!

আর্থিক অন্তর্ভুক্তি, গ্রাহকসেবা এবং ব্যবসায়িক উৎকর্ষে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত ৯৪৯ জন সেরা ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারকে সম্মাননা দিয়েছে মেটলাইফ বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ২০২৫ সালে অসাধারণ ব্যবসায়িক সাফল্য, ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার, গ্রাহকসেবায় উৎকর্ষ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের বিভিন্ন প্রান্তে জীবনবীমা সেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসব এজেন্সি কর্মীকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফের রিজিওনাল প্রেসিডেন্ট (এশিয়া) লিন্ডন অলিভার, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া ও ভিয়েতনামের হেড এলেনা বুটারোভা এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।

এ সম্মাননা সম্পর্কে মেটলাইফ এর রিজিওনাল প্রেসিডেন্ট, এশিয়া, লিন্ডন অলিভার, বলেন, “এশিয়াজুড়ে ব্যক্তি ও পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বীমা পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গ্রাহকের প্রতি অঙ্গীকার, ব্যবসায়িক উৎকর্ষ এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে দেশের আরও বেশি মানুষের কাছে আর্থিক সুরক্ষা পৌঁছে দিতে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ ছিলেন মেটলাইফ বাংলাদেশের সঙ্গে যুক্ত এজেন্সির সেরা কর্মীরা।”

মেটলাইফের হেড অব বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া ও ভিয়েতনাম, এলেনা বুটারোভা বলেন, “আমাদের সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের এজেন্সির কর্মীরা। গ্রাহকের চাহিদা বোঝা, ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং মানসম্মত সেবা প্রদানে তাদের নিষ্ঠা বীমার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করছে। একই সঙ্গে দেশের বিভিন্ন কমিউনিটির মধ্যে বীমা সেবার পরিধি বৃদ্ধিতেও ভূমিকা রাখছে এ সকল কর্মীরা।”

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “বীমাকে আর্থিক পরিকল্পনার একটি কার্যকর মাধ্যম হিসেবে মানুষের কাছে তুলে ধরা এবং এর প্রতি আস্থা গড়ে তুলতে আমাদের এজেন্সি ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই গ্রাহকদের পক্ষ থেকে তাদের নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি জানাতেই আমরা তাদেরকে এ সম্মাননা প্রদান করেছি।”

বর্তমানে দেশজুড়ে ১৫ হাজারের বেশি বীমা কর্মীদের মাধ্যমে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক এবং ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ।

Facebook Comments Box

আরও পড়ুন

MetLife Bangladesh recognizes best insurance employees in financial inclusion and customer service

আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রাহকসেবায় সেরা বীমা কর্মীদের স্বীকৃতি দিল মেটলাইফ বাংলাদেশ

ঢাকায় আজ বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, সামান্য বাড়তে পারে তাপমাত্রা

তিস্তার ভয়াবহ ভাঙনে বিলীন ২০০ মিটার বাঁধ, পানিবন্দি প্রায় হাজার পরিবার

কক্সবাজারে বন্যার পানি নামছে, সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র

পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের সতর্কতা

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯৯০

দেশে ৭১ শতাংশ মৃত্যু অসংক্রামক রোগে

Over 1,000 BYD Vehicles Now on the Roads of Bangladesh

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

OPPO Is Making Football Fans’ Dream of Meeting Jamal Bhuyan Come True

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো