ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ার আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ বিকাল

Link Copied!

দেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত, টেকসই, নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার ২ নম্বর হলে আয়োজিত তিন দিনব্যাপী ‘১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পার্বত্য চট্টগ্রামের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের পর্যটন উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীকে সরাসরি সম্পৃক্ত করতে হবে। এতে পর্যটন খাতের সুফল স্থানীয় জনগণও পাবে।

তিনি বলেন, পরিবেশ রক্ষা ও পর্যটন অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানো জরুরি।

মন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পাহাড়, বন, হ্রদ, ঝরনা এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতিকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম, সাংস্কৃতিক ও অ্যাডভেঞ্চার পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে।

তিন দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহিমা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মূল পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের মেলার সমাপনী অনুষ্ঠান থেকে আগামী বছরের ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর ঢাকায় ‘১৪তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

From Pixels to Perspectives: OPPO & BUP Join Hands to Spotlight Young Visual Storytellers

তরুণদের সৃজনশীলতার নতুন মঞ্চ ‘স্ফূরণ ৬.০’, থাকছে নানা সুযোগ

এসডিজি বাস্তবায়নে গতি বাড়িয়ে দারিদ্র্য ও বৈষম্য অবসানে সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি

Lifebuoy Friendship Hospital has provided healthcare services to over 800,000 patients in remote riverine island areas

দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল

চট্টগ্রামের বাজারে নতুন ফল ‘সাম্মাম’, কেজি ১০০-১৫০ টাকা

টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ার আহ্বান

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, খাদে পড়ে নিহত ৪

ভোরেই ঢাকায় তুমুল বৃষ্টি, সঙ্গে বজ্রপাত

ভোরের মুষলধারে বৃষ্টিতে ডিএসসিসির কিছু এলাকায় জলাবদ্ধতা

সারাক্ষণ ক্লান্তিবোধ করেন? জেনে নিন অবসাদের ১২টি বড় কারণ

লোনাপানির আঘাতে জমি হারাচ্ছে কৃষক