ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

আমিন মোহাম্মদের প্রকল্প এলাকায় মশার লার্ভা পাওয়ায় লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জুলাই ২০২৩, ১০:৪৭ বিকাল

Link Copied!

আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের প্রকল্প এলাকার নর্দমা ও চৌবাচ্চায় এডিস মশার লার্ভা পাওয়ায় এবং অবিক্রিত প্লটগুলো অপরিষ্কার রাখায় ১ লক্ষ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২৪ জুলাই) অঞ্চল-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান ঢাদসিক এর আওতাধীন এলাকার ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লি. এর সাইট ইনচার্জ জামিলকে এই অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।

আদালত এ সময় ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লি. এর গ্রীন মডেল টাউনের মধ্যকার ৪৫টি বাসাবাড়ি ও নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করেন এবং ৩টি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় আরও ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। সবমিলিয়ে অঞ্চল-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান মোট ৪ মামলায় সর্বমোট ১ লক্ষ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়াও আজ করপোরেশনের আওতাধীন লেক সার্কাস, ভূতের গলি, আরামবাগ, নটরডেম কলেজ ও সংলগ্ন এলাকা, মেরাদিয়া, শহীদনগর, শেখদি, রসুলপুর ও ধনিয়া এলাকায় আরও ৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আজকের অভিযানে এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মনজুরুল হক ১৬ নম্বর ওয়ার্ডের লেক সার্কাস ও ভূতের গলি এলাকায় ৪০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসীফ ৩ নম্বর ওয়ার্ডের মেরাদিয়া এলাকায় ৪৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

এছাড়াও দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম শাহনেওয়াজ ৯ নম্বর ওয়ার্ডের আরামবাগ, নটরডেম কলেজ ও সংলগ্ন এলাকায় ৫৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান ২৪ নম্বর ওয়ার্ডের লালবাগের জেএন সাহা রোড ও শহীদনগর এলাকায় ৬৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। আদালত এ সময় ১টি বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৭ নম্বর ওয়ার্ডের মানিকনগর এলাকায় ৪৮টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ছয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডে ৫৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় এডিস মশার লার্ভা পাননি।

নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৬২ নম্বর ওয়ার্ডের শেখদি এলাকায় ৩৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

দশ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের রসুলপুর ও ধনিয়া এলাকায় ৮৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সবমিলিয়ে আজ ৯টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সর্বমোট ৪৭৩টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৩ মামলায় সর্বমোট ১ লক্ষ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে আগামী ৫ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩৫

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

মতিঝিল মেট্রো স্টেশনে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

Huawei Receives Partner Excellence Award

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

Nutrition Awareness Program Held with Students and Stakeholders in Thakurgaon

বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করল আকিজ এভিয়েশন

বিশ্বের প্রাচীন ১২ শহর, যেগুলো বদলে দিয়েছিল মানবসভ্যতার ইতিহাস