
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে নতুন দর কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, আগের তুলনায় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। এর আগে বুধবার (৬ মে) ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
এছাড়া নতুন দরে-
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা,
১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা,
এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে।
শুধু স্বর্ণ নয়, বেড়েছে রুপার দামও। ভরিতে ১১৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা।
এছাড়া-
২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা,
১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা,
এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে।