ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আনোয়ারায় ডিএপি ফার্টিলাইজার কারখানায় ফের উৎপাদন শুরু

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ মে ২০২৬, ১১:০৬ সকাল

Link Copied!

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) কারখানায় পুনরায় উৎপাদন শুরু হয়েছে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) উৎপাদনে ফেরার পর অ্যামোনিয়া সরবরাহ স্বাভাবিক হওয়ায় শনিবার (৯ মে) দুপুর ২টা থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম চালু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক। তিনি জানান, গত ২ মে বিকেল থেকে কাফকোতে উৎপাদন শুরু হওয়ার পর ডিএপিএফসিএলে প্রয়োজনীয় অ্যামোনিয়া সরবরাহ স্বাভাবিক হয়। এরপর কয়েকদিন ধরে অ্যামোনিয়া মজুদ ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করে পুনরায় উৎপাদনে ফেরা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, কারখানাটি সচল থাকলে বর্তমানে দৈনিক ৬০০ থেকে ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা সম্ভব হবে।

এর আগে অ্যামোনিয়ার সংকটের কারণে গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় তিন সপ্তাহ পর আবারও উৎপাদনে ফেরায় সার সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার