ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় দ্বিধা কেটে গেছে : অর্থমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১ এপ্রিল ২০২৪, ৯:৩৬ সকাল

Link Copied!

রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রা ডলারের স্বল্পতা কেটেছে উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সব দ্বিধা কেটে গেছে। গত (৩১ মার্চ ২০২৪) রোববার সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সব দ্বিধা কেটে গেছে। যারা দেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে ভেবেছিল, তাদের ধারণাও ভুল প্রমাণিত হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি নিয়ে একটা সন্দেহ ছিল, দ্বিধা ছিল, সেগুলো কেটে গেছে। এরপর এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) প্রতিনিধি এসেছিল, তারা বলেছে, আমরা অপেক্ষা করছি তোমাদের প্রস্তাবের জন্য। তোমরা আগে প্রস্তাব দাও টাকা আমরা দেবো, টাকার কোনো অভাব নেই।

তিনি বলেন, ‘কাজেই এরকম একটা নিশ্চয়তা পাওয়ার পর আর তো কোনো সন্দেহ নেই। কোনো দ্বিধা নেই। আমরা যেভাবে বাজেট তৈরি করি, সেভাবে এবারও বাজেট তৈরি হচ্ছে। ’

মাহমুদ আলী বলেন, ‘আমাদের প্রতিপক্ষ বলেছিল-আর এই তো বাংলাদেশ শ্রীলঙ্কা হলো। শ্রীলঙ্কা হয়ে গেছে? হয় নাই তো। আমরা টিকে আছি এবং আগামী বাজেট প্রণয়নের কাজ চলছে।’

অর্থমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের চাহিদা অনুযায়ী সব পণ্য পাওয়া যাচ্ছে। হ্যাঁ দাম কোনোটা বাড়ছে, কোনোটা কমছে। মুক্ত বাজার অর্থনীতি যেভাবে চলে সেভাবে চলছে।

সভায় ইআরএফ এর পক্ষ থেকে একগুচ্ছ বাজেট প্রস্তাব তুলে ধরা হয়। অর্থমন্ত্রী এসব প্রস্তাব আগামী বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিবেচনা করার আশ্বাস দেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ