ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

শ্রম আইন লঙ্ঘনে বিএটিবি’র এমডিসহ ৪ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে চার্জ গঠন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ অক্টোবর ২০২৫, ৫:১৫ বিকাল

Link Copied!

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ লঙ্ঘনের অভিযোগে বহুজাতিক সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ (বিএটিবি)–এর বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে খুলনা বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান রাজিয়া সুলতানা এ আদেশ দেন। আদালত আগামী ১৬ নভেম্বর ২০২৫ তারিখে মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

খুলনার শ্রম আদালতে চার্জ গঠনের সময় বহুজাতিক সিগারেট কোম্পানি (বিএটিবি) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, হেড অব অপারেশনস জর্জ লুইস মার্সেডো, কোম্পানি সেক্রেটারি সৈয়দ আফজাল হোসেন এবং কুষ্টিয়া জিএলটি প্ল্যান্ট ম্যানেজার মুকিত আহমেদ চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।

গত ২০ জুন ২০২৫ কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর, কুষ্টিয়া অঞ্চলের শ্রম পরিদর্শক মোঃ ফারজুন ইসলাম বাদী হয়ে বিএটিবির বিরুদ্ধে এই ফৌজদারি মামলা (নং ৩৮/২০২৫) দায়ের করেন।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মনে করে, সরকারে এই আইনি পদক্ষেপ দেশের শ্রমিক অধিকার সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হবে। মামলার সূত্রপাত হয় বেসরকারি টেলিভিশন একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহার ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন থেকে।

গত বছর নভেম্বরে কুষ্টিয়া অঞ্চলে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ বিএটিবির ১১টি অনুমোদনবিহীন কারখানা পরিচালনা, শ্রম অধিকার লঙ্ঘনের বিষয়ে ধারাবাহিক প্রতিবেদনে এসব তুলে ধরা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ (বিএটিবি) বাংলাদেশ শ্রম আইন ২০০৬–এর অন্তত ৪৫টি ধারা ও উপধারা লঙ্ঘন করেছে। সরকারি তদন্তে ওই তথ্যের সত্যতা পাওয়ার পর শ্রম মন্ত্রণালয়ের কুষ্টিয়া অফিস ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ বিএটিবির বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা দায়ের করে।

মামলার বাদী ও শ্রম পরিদর্শক মোঃ ফারজুন ইসলাম বলেন, “শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের অবস্থান স্পষ্ট। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার কোনো প্রকার চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার করবে না।”

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ বিএটিবির ১১৫ বছরের ব্যবসায়িক ইতিহাসে এই প্রথম প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে সরকার।

Facebook Comments Box

আরও পড়ুন

‘বংশলতিকা’ বলবে সামুদ্রিক পাখির পেটে মিলবে কতটা প্লাস্টিক

এল নিনোর খরায় ইন্দোনেশিয়ায় পাম চাষিদের দুর্দশা, শুকিয়ে যাচ্ছে নদীপথ

সারাদেশে শুষ্ক আবহাওয়ার আভাস, কমতে পারে তাপমাত্রা

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচের মাঠে ট্রাকের ধাক্কায় নিহত ২

চুয়াডাঙ্গায় গরুবাহী ট্রলি খাদে পড়ে ব্যবসায়ী নিহত

September 2026 Customer Acquisition Campaign for upay Agent

সেপ্টেম্বরের এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায়

দেশব্যাপী হাতি জরিপ পরিচালনা করবে অরণ্যক ফাউন্ডেশন

বিশ্বের সেরা নতুন ভবনের স্বীকৃতি পেল রংপুরের ‘গ্রিন ফিল্ড ফ্যাক্টরি’

আম-লিচু বাগানে প্রথমবারের মতো মিলল নতুন প্রজাতির ঝিঁঝিঁ পোকা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে দেশের রোল মডেল হতে পারে বরিশাল

পাট খাতে চীনের প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা চায় বাংলাদেশ