ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. প্রবাসীর কথা

অভিবাসীদের দক্ষতা উন্নয়ন ও ভাষা শিক্ষায় ‘আমি প্রবাসী’ অ্যাপে শিখোর কোর্স

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ ডিসেম্বর ২০২৪, ১:০৫ বিকাল

Link Copied!

বাংলাদেশী অভিবাসীদের অভিবাসন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আমি প্রবাসী’ এবং দেশের অন্যতম বৃহৎ ই-লার্নিং প্ল্যাটফর্ম শিখো একত্রে কাজ শুরু করেছে। দক্ষতা বৃদ্ধি ও জ্ঞান অর্জনের জন্য এখন থেকে শিখোর প্লাটফর্মে বিশেষ কোর্স করার সুযোগ পাবেন অভিবাসন প্রত্যাশী ও প্রবাসী কর্মীরা।

এরই ধারাবাহিকতায় আমি প্রবাসী প্ল্যাটফর্মে আরবি ও অন্যান্য ভাষা শিক্ষার কোর্স, বিমানে ভ্রমণের শিষ্টাচার, এয়ারপোর্ট প্রশিক্ষণ এবং প্রবাসীদের জন্য উপযোগী সব গুরুত্বপূর্ণ কোর্স অন্তর্ভুক্ত করা হবে। শিখোর অন্যান্য কোর্স ও প্রশিক্ষণমূলক ভিডিও আমি প্রবাসীর অ্যাপ ও ওয়েবসাইটে পাবেন ব্যবহারকারীরা।

এই উদ্যোগের ফলে অভিবাসন প্রক্রিয়া আধুনিকায়নের মাধ্যমে খরচ কমানো এবং দক্ষ অভিবাসী তৈরির পথে আরও এক ধাপ এগিয়ে গেলো আমি প্রবাসী। ব্যবহারকারীরা যাতে বৈশ্বিক চাকরির বাজারে নিজেদের আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে পারেন সেই লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও, আমি প্রবাসী তাদের প্ল্যাটফর্মে নতুন একটি সিভি বিল্ডার ফিচার চালু করেছে, যার মাধ্যমে মাত্র ৫-৭ মিনিটেই তৈরি করা যাবে পেশাদার সিভি। ব্যবহারকারীরা ফিচারটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

আমি প্রবাসীর সিইও নামির আহমেদ নুরি শিখোর সঙ্গে এই অংশীদারিত্ব নিয়ে বলেন, ‘শিখোর সঙ্গে এই পথচলা প্রবাসী কর্মীদের দক্ষতা ও জ্ঞান অর্জনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আমরা শুধুমাত্র সুযোগ তৈরি করছি না, বরং একটি সেতু গড়ে তুলছি, যা তাদেরকে পেশাগত এবং ব্যক্তিজীবনে সফল হতে সাহায্য করবে। অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজলভ্য এবং স্বচ্ছ করতে আমি প্রবাসী প্রতিশ্রুতিবদ্ধ।’

 

Facebook Comments Box

আরও পড়ুন

সিরিয়ায় প্রথম জাতীয় ল্যান্ডমাইন ম্যাপ উন্মোচনের উদ্যোগ

DMP-GRSP organized Capacity building workshop on Road Crash Investigation

রোড ক্র্যাশ তদন্তে ডিএমপির ১০ সদস্যের দক্ষ দল গঠনের উদ্যোগ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত না হলে রোগ ঠেকানো কঠিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চিকিৎসকদের অবহেলায় রোগীর ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু

রমজানের আগে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে ডিম-মুরগির দাম

পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষায় বিআরটিএ-সিআইপিআরবির ক্যাম্প

নভেম্বরে ডেঙ্গুর ঝুঁকি নিয়ে সতর্কতা, উদ্বেগ আক্রান্ত ও মৃত্যু নিয়ে