ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

ভোলায় ১ লক্ষ ৭৬ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জুলাই ২০২৪, ৩:১৬ বিকাল

Link Copied!

ভোলা, জেলায় চলতি মৌসুমে ১ লক্ষ ৭৫ হাজার ৯৩৬ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে উফশী ১ লক্ষ ৬৬ হাজার ৪৫০ হেক্টর, স্থানীয় ৯ হাজার ৪১৬ ও হাইব্রিড ৭০ হেক্টর রয়েছে। এছাড়া নির্ধারিত জমি থেকে প্রায় ৫ লক্ষ মেট্রিক টন চাল উৎপাদনের টার্গেট নিয়েছে কৃষি বিভাগ। অন্যদিকে আমন আবাদের জন্য ২৬ হাজার কৃষককে ৫ কেজি বীজ ও ২০ কেজি করে সার প্রদান করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ হুমায়ুন কবির জানান, আমন আবাদের জন্য প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে বীজতলা তৈরীর কার্যক্রম চলছে। ইতিমধ্যে ৬ হাজার হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত সম্পন্ন হয়েছে। আগামী মাস থেকে বীজতলা রোপণ কার্যক্রম শুরু করা হবে। এছাড়া আমন চাষে প্রায় ৩’শ প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে।

কৃষি অফিস সূত্র জানায়, জেলার মোট আমন আবাদের লক্ষ্যমাত্রার মধ্যে সদর উপজেলায় আবাদ করা হবে ২৩ হাজার ৭২০, দৌলতখানে ১৪ হাজার ৩৭১, বোরহানউদ্দিন ১৮ হাজার ১৬০, লালমোহনে ২৩ হাজার ৬১৫, তজুমদ্দিন ১১ হাজার ৮৫০, চরফ্যাশনে ৭১ হাজার ৪২০ ও মনপুরায় ১২ হাজার ৪০০ হেক্টর জমি রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭

Unilever Bangladesh Organizes Environmental Journalism Workshop at the University of Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা কর্মশালা আয়োজন করল ইউনিলিভার বাংলাদেশ

CIKITSA International Partners with SBAC Bank to Expand Healthcare Access

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি