ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

যশোরে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৭০২ মেট্রিক টন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ জুলাই ২০২৪, ২:১৮ বিকাল

Link Copied!

চলতি বোরো মওসুমে যশোর জেলার ৮ উপজেলায় সরকারিভাবে ১৫ হাজার ৭০২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান কেনা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা ।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলায় ২ হাজার ৫শ’৬৩ মেট্রিক টন বোরো ধান, মণিরামপুর উপজেলায় ২ হাজার ৮শ’ ২৩ টন, কেশবপুর উপজেলায় ১হাজার ২শ’৭৭ টন, অভয়নগর উপজেলায় ১হাজার ৩শ’ ৯১ টন, ঝিকরগাছা উপজেলায় ১হাজার ৯শ’ ১১ টন, শার্শা উপজেলায় ২ হাজার ৩শ’ ২৮ টন, বাঘারপাড়া উপজেলায় ১ হাজার ৬শ’ ১৭ টন এবং চৌগাছা উপজেলায় ১ হাজার ৭শ’ ৯২ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রতিকেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২টাকা। গত মে মাসের ৭ তারিখ থেকে শুরু হওয়া সংগ্রহ অভিযান আগামি ৩১ আগষ্ট পর্যন্ত চলবে। লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত মোট সাড়ে ৫হাজার মেট্রিক টন ধান সংগৃহীত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এ বছর জেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬০ হাজার হেক্টর ৫শ’ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ধানের আবাদ হয়েছে ১ লাখ ৬০ হাজার ৬৭৫ হেক্টর জমিতে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেফাউর রহমান জানান, কৃষকরা যাতে সরাসরি সরকারি খাদ্য গুদামে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারেন সেজন্য ব্যাপক প্রচার প্রচারণা চলানো হচ্ছে। কৃষক অ্যাপস এর মাধ্যমে কৃষকদের বোরো ধান বিক্রির নিবন্ধন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

 

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক