ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

কৃষকদের জন্য খাত বরাদ্দ অব্যাহত থাকবে : কৃষিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ জুলাই ২০২৪, ৫:১৯ বিকাল

Link Copied!

কৃষকের উৎপাদনে ব্যাঘাত যাতে না ঘটে সেজন্য সার বরাদ্দের টাকা নিয়ে সরকারের কোনো বাধা নেই। পাশাপাশি এই খাতে বরাদ্দ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। রবিবার (৭ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ ২২ জনকে এআইপি-২০২১ সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে এই কথা জানান কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।

২০০৯ সালের পর থেকে দেশে প্রায় ২ কোটি কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণসহ প্রায় ১ কোটি কৃষকের ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করা হয়। এছাড়া, খামার যান্ত্রিকীকরণের জন্য ৩০ শতাংশ ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতি সরবরাহের সঙ্গে ভর্তুকি ৫০ শতাংশে উন্নীত করা হয়। পাশাপাশি হাওড় এলাকায় এ ভর্তুকি করা হয় ৭০ শতাংশ। এতে চাষাবাদ পদ্ধতিতে আধুনিকতার ছোঁয়া লাগে এবং কৃষিজ উৎপাদন ক্রমাগতভাবে বৃদ্ধি পায়।

এ ব্যাপারে অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, প্রায় ১৮ কোটি মানুষের দেশীয় উৎপাদনে পোস্ট হারবেস্টিং লস হচ্ছে ৩০ শতাংশ। এর থেকে বের হতে কাজ করছে কৃষি মন্ত্রণালয়।

এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, সমবায় সমিতির মাধ্যমে কৃষককে ঋণ ও যন্ত্রপাতি সরবরাহের উদ্যোগ নিতে হবে। তাহলে আগামীতে আরও এগিয়ে যাবে কৃষিখাত।

Facebook Comments Box

আরও পড়ুন

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭

Unilever Bangladesh Organizes Environmental Journalism Workshop at the University of Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা কর্মশালা আয়োজন করল ইউনিলিভার বাংলাদেশ

CIKITSA International Partners with SBAC Bank to Expand Healthcare Access

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি