ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জুলাই ২০২৪, ৩:৫৮ বিকাল

Link Copied!

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর মধ্যে কৃষি গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান গত মঙ্গলবার ( ২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষে মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদিও বিন আলী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, হেলথ এন্ড লাইফ সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন, এগ্রিকালচারাল সায়েন্স বিভাগওে প্রধান প্রফেসর ড. এম এ রহীম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ( প্রশিক্ষণও যোগাযোগে উইং) ড. অঅশরাফ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের অধীনে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর কৃষি বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে এবং ফসলোত্তর প্রযুক্তির উন্নয়ন, বারি’র প্রযুক্তির প্রচার, নতুন কৃষি জাত প্রযুক্তি এবং কৃষক, সম্প্রসারণ কর্মী এবং গবেষকদের কাছে তথ্য প্রদান করতে সহায়তা করবে। এই সহযোগিতা ডিআইইউ গ্র্যাজুয়েটদের ইন্টার্নশিপ এবং গবেষণার সুযোগও উন্মুক্ত করবে।

ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার পরস্পরের মধ্যে সমঝোতা স্মারক নথি বিনিময় করছেন। এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, হেলথ এন্ড লাইফ সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন, এগ্রিকালচারাল সায়েন্স বিভাগওে প্রধান প্রফেসর ড. এম এ রহীম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ( প্রশিক্ষণও যোগাােগ উইং) ড. অঅশরাফ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক