ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

বজ্রপাত রোধে ও পরিবেশ রক্ষায় কুমিল্লায় প্রশাসনের উদ্যোগে ১৫শ’ তালের চারা রোপণ

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জুলাই ২০২৪, ১২:২৭ বিকাল

Link Copied!

বজ্রপাত রোধে ও পরিবেশ রক্ষায় কুমিল্লা (দক্ষিণ) জেলার মনোহরগঞ্জে ১৫শ’ তালের চারা রোপণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় আজ বেলা ১১টায় বজ্রপাত রোধে ও পরিবেশ রক্ষায় এ তালের চারা রোপণ করা হয়। এসময় শিশু, কিশোর ও আগ্রহীজনকে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফল ও ফুলের গাছ উপহার দেওয়া হয়। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমার সভাপতিত্বে তালের চারা ও অন্যান্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান চৌধুরী।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমার বলেন, বজ্রপাত রোধে এ তালগাছ বেশ সহায়ক ভূমিকা পালন করে। শুধু তাই নয়, এটি পরিবেশবান্ধবও বটে। এছাড়া ভূমি ক্ষয়, ভূমিধ্বস, ভূ-গর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে এ গাছ। তাই আমাদের নিজেদের জন্য এবং পরিবেশ রক্ষায় সকলকে তালগাছসহ অন্যান্য বৃক্ষরোপণের আহবান জানান তিনি।

পরে উপজেলার ১১টি ইউনিয়নে সদ্য নির্মিত কাবিখা/কাবিটা/টিআর ও কর্মসূচির মাটির রাস্তাগুলোতে এ চারাগুলো রোপণ করা হয়। বিভিন্ন ইউনিয়নে চারা রোপনকালে স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, উপ-সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান হিরন, আবদুল মজিদ খান রাজু, কামাল হোসেন, আলমগীর হোসেন, মফিজুল ইসলাম, মহিন উদ্দিন চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭

Unilever Bangladesh Organizes Environmental Journalism Workshop at the University of Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা কর্মশালা আয়োজন করল ইউনিলিভার বাংলাদেশ

CIKITSA International Partners with SBAC Bank to Expand Healthcare Access

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি