ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ফেনীর ফুলগাজীতে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ জুন ২০২৪, ৬:১৩ বিকাল

Link Copied!

ফেনী জেলার ফুলগাজী উপজেলায় খরিপ মৌসুমে উফশী আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬১০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে, উপজেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন মজুমদার।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী আবু হেনা মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত আমন ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ফুলগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. খোরশেদ আলম।

উপকারভোগী কৃষক আবু তাহের বলেন, বোরো ধানে ফলন খুবই ভালো হয়েছিল। এখন সেই জমিতে আমন ধানের চাষ করবো। বিনামূল্যে সার বীজ না পেলে আমাদের পক্ষে এভাবে জমিতে দু’বার ধানের আবাদ করা সম্ভব হতো না। আশা করছি আমনের আবাদও ভালো হবে।

কৃষি অফিসার খোরশেদ বলেন, এ বছর উপজেলার ৬১০ জন কৃষকের মধ্যে পাঁচ কেজি করে রোপা আমন ধানের বীজ ও ২০ কেজি করে সার (১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার) বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক