ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে ২ চালক নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুন ২০২৪, ২:৩৯ বিকাল

Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েরএক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে রোববার ভোরে বেপরোয়া গতিতে আসা ট্রাকের ইঞ্জিন নষ্ট হলে সড়কের পাশে পার্কিং করে চালক রায়হান মিয়া। এ সময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক পার্কিং করা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে যায়। এবং ট্রাক দুটির চালক উজ্জ্বল ও মো. রায়হান মিয়া গুরুতর আহত হয়। পরে দ্রুত তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রোববার (৯ জুন) ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতু সংলগ্ন শিবচর হাইওয়ে থানার পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকরা হলেন: ঝিনাইদহ জেলার খালিশপুর উপজেলার বজরাপুর এলাকার মো. ইসার আলীর ছেলে উজ্জ্বল (৩৫) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম এলাকার মোজাহার আলীর ছেলে রায়হান মিয়া (২১)।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে রোববার ভোরে বেপরোয়া গতিতে আসা ট্রাকের ইঞ্জিন নষ্ট হলে সড়কের পাশে পার্কিং করে চালক রায়হান মিয়া। এ সময় পেছন থেকে আসা অপর একটি ট্রাক পার্কিং করা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে যায়। এবং ট্রাক দুটির চালক উজ্জ্বল ও মো. রায়হান মিয়া গুরুতর আহত হয়। পরে দ্রুত তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা চলমান আছে।’

Facebook Comments Box

আরও পড়ুন

সিরিয়ায় প্রথম জাতীয় ল্যান্ডমাইন ম্যাপ উন্মোচনের উদ্যোগ

DMP-GRSP organized Capacity building workshop on Road Crash Investigation

রোড ক্র্যাশ তদন্তে ডিএমপির ১০ সদস্যের দক্ষ দল গঠনের উদ্যোগ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত না হলে রোগ ঠেকানো কঠিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চিকিৎসকদের অবহেলায় রোগীর ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু

রমজানের আগে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে ডিম-মুরগির দাম

পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষায় বিআরটিএ-সিআইপিআরবির ক্যাম্প

নভেম্বরে ডেঙ্গুর ঝুঁকি নিয়ে সতর্কতা, উদ্বেগ আক্রান্ত ও মৃত্যু নিয়ে