ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

টাঙ্গাইলে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত ২

প্রতিবেদক
admin
৯ জুন ২০২৪, ১:৪০ অপরাহ্ণ

Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় সংঘর্ষে আবু তালেব নামে এক লিচু ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৯ জুন) ভোরে উপজেলার মসিন্দা এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব উপজেলার ছাতিহাটি গ্রামের আসর আলীর ছেলে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. বেলাল হোসেন জানান, নিহত আবু তালেব এলেঙ্গা বাজার থেকে লিচু কিনে অটোরিকশাযোগে ছাতীহাটি যাচ্ছিল। পথিমধ্যে মসিন্দা এলাকায় পৌঁছালে রিকশাটি রেললাইনে উঠে গেলে রাজশাহী থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে আবু তালেবের মৃত্যু হয়। বাকি দুজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ