ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ভোলায় ৩০ হাজার নারিকেল চারা বিতরণ করা হচ্ছে

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ জুন ২০২৪, ১১:৪৭ সকাল

Link Copied!

ভোলা জেলার ৭ উপজেলায় ৬ হাজার কৃষকের মাঝে ৩০ হাজার নারিকেলের চারা বিতরণ করা হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা জন প্রতি ৫ টি করে স্থানীয় উন্নত জাতের এসব চারা পাচ্ছেন। ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচি আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

কৃষি অফিস জানায়, জেলায় মোট নারিকেল চারা বিতরণের মধ্যে সদর উপজেলায় পাচ্ছে এক হাজার কৃষক, দৌলতখানে ৯০০ কৃষক, বোরহান উদ্দিন ও লালমোহনের ৯০০ করে ১৮০০, তজুমদ্দিনে ৬০০, চরফ্যাশনে ১২০০ এবং মনপুরায় ৫০০ কৃষক নারিকেলের চারা পাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় এসব নারিকেল চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, স্থানীয় উন্নত জাতের এক বছর বয়সের এসব নারিকেলের চারায় আগামী তিন বছর পর থেকে ফলন অসা শুরু করবে। ফলন শুরু হলে প্রায় ৩০ বছর পর্যন্ত ভালো ফলন পাওয়া যাবে। এতে করে আমাদের প্রান্তিক, ক্ষুদ্র কৃষকরা লাভবান হবেন।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবীর বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে আমাদের বিভিন্ন উপজেলায় এসব নারিকেলের চারা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ চলছে। ফলে এ অঞ্চলে নারিকেল উৎপাদন বৃদ্ধি পাবার পাশাপাশি এ খাত আরো সমৃদ্ধ হবে। চলতি মাসের মধ্যেই সকল নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক