ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

যশোরে ইটবোঝাই ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

প্রতিবেদক
admin
২০ মে ২০২৪, ৬:২১ অপরাহ্ণ

Link Copied!

যশোরে ইটবোঝাই ট্রাকচাপায় নেসার আলী (৬০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রূপদিয়ার জিরাট গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নেসার আলী সদর উপজেলার নরেন্দ্রপুর চাপাতলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নেসার আলী ভ্যানে ইটবোঝাই করে রূপদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। জিরাট গোডাউনের সামনে পৌঁছালে যশোরের দিকে আসা একটি ট্রাক ভ্যানটিকে সজোরে আঘাত করলে ভ্যানচালক নেসার ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

ট্রাক চালককে আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Facebook Comments Box

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে ৫ দিনজুড়ে বৃষ্টি-ঝড়ের আভাস

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ