ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

ভোক্তার কাছে প্রতিনিয়ত সস্তা হচ্ছে তামাকজাত দ্রব্য

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ মে ২০২৪, ৩:২০ বিকাল

Link Copied!

বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য। অথচ এই একই প্রেক্ষাপটে বছর বছর সাশ্রয়ী হচ্ছে তামাকজাত দ্রব্য। ফলে তামাকের ব্যবহার কমছেনা এবং অসংক্রামক রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এফসিটিসি’র আর্টিকেল ৬ এ তামাক নিয়ন্ত্রণে উচ্চ হারে কর বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করা সত্ত্বেও কোম্পানিগুলোর নানান মিথ্যাচার ও ছলচাতুরীর কারণে তামাকজাত দ্রব্যের কর বৃদ্ধি পাচ্ছেনা। সমস্যা সমাধানে একটি শক্তিশালী করনীতি গ্রহণের পাশাপাশি উচ্চহারে মূল্য ও কর বৃদ্ধির মাধ্যমে তামাকজাত দ্রব্য ভোক্তার ক্রয়সক্ষমতার উর্দ্ধে নিয়ে যাওয়া জরুরি। এর ফলে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপশি সরকারের অতিরিক্ত রাজস্ব আয় হবে। এই অতিরিক্ত রাজস্ব জনগণের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবারে ভর্তুকির ক্ষেত্রে ব্যয় করলে স্বাস্থ্য উন্নয়নের পাশাপাশি মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে।

বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র যৌথ আয়োজনে গতকাল ৮ মে ২০২৪ (বুধবার) সকাল ১১ টায় ডাব্ল্বিউবিবি ট্রাস্টের কৈবর্ত সভাকক্ষে তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ও বাংলাদেশে তামাক বিরোধী জোটের স্থানীয় সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি ও ক্রয় সক্ষমতা পরিবর্তনের চিত্র’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এবং ব্যুরো অব ইকোনমিক রিসার্স (বিইআর) যৌথভাবে এই গবেষণা প্রতিবেদনটি প্রস্তুত করে। উক্ত প্রতিবেদনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির বিপরীতে তামাকজাত দ্রব্য সস্তা হয়ে যাওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে।

গবেষণায় বিগত ৫ বছরে ৫টি অতি প্রয়োজনীয় নিত্যপণ্য (ডিম, আটা, চাল, গুড়া দুধ ও মুরগী)’র বাজার মূল্য পর্বেক্ষণ করে দেখা গেছে যে, উল্লেখিত সময়ের মধ্যে ৬০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৫০ শতাংশ মূল্য বৃদ্ধি হয়েছে। অথচ এই একই সময়ে ৪ টি ভিন্ন মূল্যস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি হয়েছে মাত্র ১৪.৩ শতাংশ থেকে ৪৮ শতাংশ। যা তামাক নিয়ন্ত্রণের জন্য সহায়ক তো নয়ই বরং জনগণের মাথাপিছু আয় বৃদ্ধির সাপেক্ষে এই দ্রব্য ভোক্তার কাছে আরো সহজলোভ্য হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইড ফাউন্ডশেন এর প্রকল্প পরিচালক শাগুফতা সুলতানা, বিএনটিটিপি’র প্রকল্প ব্যবস্থাপক হামিদূল ইসলাম হিল্লোল, টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্স সেলের (টিসিআরসি) প্রজেক্ট ম্যনেজার ফারহানা জামান লিজা, ডাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেন টিপু, বিইআর এর প্রজেক্ট অফিসার ইব্রাহীম খলিল, নাটাবের প্রোগ্রাম অফিসার মো. রবিউস সানি এবং গ্রাম বাংলা উন্নয়ন কমিটির প্রোগ্রাম অফিসার মো. বায়তুল হাসান। বাংলাদেশ তামাক বিরোধী জোটভুক্ত স্থানীয় সংগঠন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন, রানি’র নির্বাহী পরিচালক ফজলুল হক খান, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি এর নির্বাহী পরিচালক সৈয়দা শামীমা সুলতানা ও সভাপতি খন্দকার ফজিলাতুন নেছা, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (আইডিএফ) এর চেয়ারম্যান শফিউল আযম, ফান্ডরাইজিং এবং পার্টনারশিপ ম্যানেজার কাজী মর্জিনা, কসমস’র নির্বাহী পরিচালক মেহনাজ পারভীন মালা এবং শিশুদের জন্য মুক্তবায়ু সেবন সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. সেলিম উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সচিবালয় থেকে উপস্থিত ছিলেন হেড অব প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান, ডাব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব, প্রকল্প কর্মকর্তা মিঠুন বৈদ্য, নেটওয়ার্ক কর্মকর্তা আজিম খান , সহকারী প্রকল্প কর্মকর্তা ট্রিজা কৃষ্ণা গমেজ এবং নাজমুন নাহার।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ