ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

ধান উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে : পরিবেশমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২ মে ২০২৪, ৬:৪৬ বিকাল

Link Copied!

ধান উৎপাদনে গ্রিনহাউজ গ্যাস নি:সরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে বলেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন,এর মাধ্যমে শুধু কার্বন নি:সরণ কমানোই নয়, পানির ব্যবহার কমানোর মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহারের পথও সুগম হবে। কার্বন নি:সরণ কমাতে পারলে আন্তর্জাতিক কার্বন ক্রেডিটিংয়ের মাধ্যমে আয় করা সম্ভব হবে।

গতকাল (১ মে ২০২৪) রাজধানীর পরীবাগে নিজ বাস ভবনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফেডারেশন অব চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও সিসকোর প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।

প্রতিনিধিদলে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর বাংলাদেশের আবাসিক মিশনের প্রধান অর্থনীতিবিদ তাকাশি ইয়ামানো,এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট ড. যশোদা জীবন দেব নাথ এবং সিসকোর ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসের টেক লিড অব বাংলাদেশ দীনেশ পাল সিং উপস্থিত ছিলেন ।

এদিকে আলাপকালে মন্ত্রী বলেন,এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সিসকো দেশের বরেন্দ্র অঞ্চলে প্রায় এক লাখ হেক্টর জমিতে সমন্বয়ের মাধ্যমে পাইলট প্রকল্প শুরুর কথা জানিয়েছে। আধুনিক প্রযুক্তির সহযোগিতায় পানির সংকট নিরসন করা গেলে এবং কার্বন নি:সরণ কমাতে পারলে তাদের এই উদ্যোগকে সমর্থন করা হবে। তাদেরকে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

তিনি এসময় ভূগর্ভস্থ পানি হ্রাস এবং ডিকার্বনাইজেশনের প্রভাবের মতো সমস্যাগুলো মোকাবিলা করার সময় উৎপাদনশীলতা বাড়াতে কার্বন-হ্রাসকারী স্মার্ট কৃষি কৌশল বাস্তবায়নে বেসরকারি খাতের সম্পৃক্ততার এবং কৃষকদের গুরুত্ব তুলে ধরেন। তিনি একটি সবুজ, আরো টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ