ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দাম বেড়েছে আদা-রসুনের

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ এপ্রিল ২০২৪, ১১:০৩ সকাল

Link Copied!

রমজান শেষে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে আদা ও রসুনের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে এই কৃষিপণ্যের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত। আর আদার বড় অংশ আসে দেশের বাইরে থেকে। ডলারের দামের ওপর আদার দাম ওঠানামা করে। বাজারে দেশি ও আমদানি করা আদার দাম গত এক সপ্তাহে কেজিতে বেড়েছে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গতকাল বুধবারের বাজারদরের তালিকানুযায়ী, বাজারে প্রতি কেজি দেশি আদা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। এক সপ্তাহ আগে যা ছিল ২৮০ থেকে ৩০০ টাকা। সপ্তাহের ব্যবধানে দেশি আদার দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। তবে বাজারে আমদানি করা আদা বেশি দেখা যায়, যা ২০০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে ছিল ১৯০ থেকে ২৪০ টাকা। অর্থাৎ এই সময়ে কেজিতে আমদানি করা আদার দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। আমদানি করা রসুনের দামে অবশ্য গত এক সপ্তাহে বড় কোনো পরিবর্তন আসেনি। বিদেশি রসুনের দাম এখন ২০০ থেকে ২২০ টাকা কেজি।

এদিকে কোরবানির ঈদের দুই মাসের মতো সময় বাকি থাকলেও এখনই রসুনের দাম বাড়তে দেখা যাচ্ছে। কোরবানির ঈদ ঘিরে রসুনের চাহিদা বেশি থাকে। দেশি রসুনের উৎপাদন খরচ বেশি হওয়ায় এবার দাম বেশি বলে অনেকের ধারণা।

টিসিবির তথ্যমতে, বাজারে দেশি রসুন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা কেজি। এক সপ্তাহ আগে যা ছিল ১৩০ থেকে ১৭০ টাকা। সপ্তাহের ব্যবধানে রসুনের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। গত বছরের এই সময়ে দেশি রসুন বিক্রি হয়েছিল ১০০ থেকে ১২০ টাকা। আমদানি করা রসুনের দামে অবশ্য গত এক সপ্তাহে বড় কোনো পরিবর্তন আসেনি। বিদেশি রসুনের দাম এখন ২০০ থেকে ২২০ টাকা কেজি।

রাজধানীর মালিবাগ, মগবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বাজারে দেশি আদার সরবরাহ তুলনামূলক কম। দেশি আদার দাম বেশি হওয়ায় ক্রেতারা আমদানি করা আদাই কিনছেন বেশি। আর দেশি রসুনের চেয়ে দাম একটু বেশি হলেও ক্রেতাদের কাছে আমদানি করা রসুনের চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।

সময় গড়ানোর সঙ্গে রসুন শুকানোর ফলে ওজনে কমছে। এতে দাম বেড়ে যাচ্ছে। আর আমদানি করা আদা ও রসুনের বাজার ডলারের দাম বেশি থাকায় গত বছরের চেয়ে দাম কিছুটা বেড়েছে।

আদা ও রসুনের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, দেশি রসুনের দাম ঈদের আগেও বেশ কম ছিল। তবে তখন দেশি রসুন কাঁচা ছিল। সময় গড়ানোর সঙ্গে রসুন শুকানোর ফলে ওজনে কমছে। এতে দাম বেড়ে যাচ্ছে। আর আমদানি করা আদা ও রসুনের বাজার ডলারের দাম বেশি থাকায় গত বছরের চেয়ে দাম কিছুটা বেড়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ