ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ফের বেড়েছে আলু-পেঁয়াজ-রসুন ও আদার দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ এপ্রিল ২০২৪, ১১:০৯ সকাল

Link Copied!

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়লেও কোনোভাবেই আলুর দাম কমছে না। একই সঙ্গে ঈদের পর থেকে আবারও বেড়েছে দেশীয় রসুন, পেঁয়াজ, ও আদার দাম। গতকাল (১৬ এপ্রিল) মঙ্গলবার হিলি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঈদের ছুটি শেষে গত সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে একদিনে ২৭টি ভারতীয় ট্রাকে ৬৯৩ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। তবে আমদানি বাড়লেও, হিলি বাজারে ভারতীয় আলু কেজিতে বেড়েছে ৮ টাকা। পাইকারী বাজারে ৩৯ থেকে ৪০ টাকায় আলু বিক্রি হলেও, ঈদের আগে এর দাম ছিল ৩১ থেকে ৩২ টাকা কেজি।

অন্যদিকে দেশীয় আলু কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। পাশাপাশি দেশীয় রসুন কেজিতে বেড়েছে ১০০ টাকা, আমদানি করা আদা কেজিতে বেড়েছে ৬০ টাকা। আর দেশীয় পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়েছে। পণ্যগুলোর দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ।

সরেজমিনে দেখা যায়, ঈদের আগে দেশীয় আলু ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যা এখন ৪৫ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৮০ টাকার দেশি রসুন ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এদিন। অন্যদিকে, ২৪০ টাকার চায়না আদার দাম ঈদের আগে ছিল ১৮০ টাকা। ঈদের এই কয়েকদিনে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। ৪০ থেকে ৪৫ টাকার পেঁয়াজ হিলি বাজারে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।

হিলি বাজারের খুচরা পেঁয়াজ, রসুন ও আদা বিক্রেতা ময়নুল ইসলাম জানান, টানা ছুটি থাকায় আমদানি বন্ধ ছিল ও সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। ঈদের আগে সরবরাহ বেশি ছিল, তাই দামও কম ছিল।

আলুর দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমদানি করা আলু অধিকাংশ ক্রেতাই কিনতে চান না। স্বাদের জন্য ঘুরে-ফিরে দেশি আলু কেনার প্রতিই আগ্রহ বেশি তাদের। তবে দেশি আলু বেশিরভাগ ক্ষেত্রে কৃষকরাই মজুত করে রাখেন বলে অভিযোগ করেন তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ