ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

সারাদেশে ঝড়-বৃষ্টির আভাস, কাল থেকে বাড়তে পারে গরম

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ এপ্রিল ২০২৪, ৩:২৩ বিকাল

Link Copied!

সোমবারও রংপুর ছাড়া দেশের সাত বিভাগে হালকা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও হতে পারে কালবৈশাখী ঝড়। তবে আগামীকাল (মঙ্গলবার) থেকে বৃষ্টি দূর হয়ে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার রংপুর ছাড়া সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। সঙ্গে হয়েছে কালবৈশাখী। ঝড়ে বিভিন্ন অঞ্চলে ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি ছাড়াও হতাহতের ঘটনা ঘটেছে। বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে আজও।

তীব্র গরমে দুর্বিষহ হয়ে উঠেছিল জনজীবন। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। তীব্র আকার ধারণ করেছিল তাপপ্রবাহ। এ অবস্থায় ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হলেও গত কয়েক দিনের টানা গরম থেকে মিলেছে স্বস্তি।

রোববার সবচেয়ে বেশি ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়। অন্যদিকে রোববার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা, রাজধানীর কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। সোমবারও সকাল থেকে ঢাকার আকাশ মেঘে ঢাকা। তবে দুপুর পর্যন্ত তেমন বৃষ্টির দেখা মেলেনি।

রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৭ ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

৯ অঞ্চলের ওপর দিয়ে বইতে পারে ঝড়

অন্যদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ