ঢাকারবিবার , ৯ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

ফের পানির দাম বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা

প্রতিবেদক
Ibrahim Khalil
১ এপ্রিল ২০২৪, ১১:০১ সকাল

Link Copied!

ফের পানির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। শতভাগ সরবরাহ নিশ্চিত না করেই পানির দাম বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক বলে মনে করছেন গ্রাহকরা। তবে ওয়াসার দাবি, বেতনের খরচ মেটানো, প্রকল্পের টাকা পরিশোধ করার জন্যই দাম বাড়ানো হচ্ছে।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে সবশেষ পানির দাম ৩৮ শতাংশ বাড়িয়েছিল চট্টগ্রাম ওয়াসা। সে সময় আবাসিকে ৩৮ শতাংশ ও বাণিজ্যিকে ১৬ শতাংশ দাম বাড়ায় তারা। তবে এখনও নিশ্চিত হয়নি শতভাগ সুপেয় পানির সরবরাহ।

এর মধ্যেই আবারও পানির দাম ৬১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ওয়াসা। এর মধ্যে আবাসিকে ২০ এবং বাণিজ্যিক খাতে বাড়ানো হবে ৫৯ দশমিক ৭০ শতাংশ। উন্নয়ন প্রকল্পের ঋণের টাকা শোধের জন্যই দাম বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করছে ওয়াসা।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ বলেন, প্রতি হাজার লিটার পানির বর্তমান দাম ৩২ টাকা। সেখানে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয় ১৮ টাকা। এ কারণে সঠিকভাবে বেতনের খরচ মেটানো, প্রকল্পের টাকা পরিশোধ করার জন্য পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া লাগছে।

ওয়াসার বিরুদ্ধে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহের অভিযোগ দীর্ঘদিনের। এমন অবস্থায় পানির দাম বাড়ানো মেনে নিতে পারছেন না গ্রাহকেরা। চট্টগ্রামবাসী জানান, ওয়াসা দীর্ঘদিন যাবৎ ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

আরেক গ্রাহক জানালেন, কিছুদিন আগে কোনো রকম ঘোষণা ছাড়াই ওয়াসা দাম বাড়ায়। এর পরও পানির মান ভালো হয়নি। এখন যদি আবার দাম বাড়ানো হয়, তা ভালো হবে না।

বারবার পানির দাম বাড়ানোর পেছনে দুর্নীতির গন্ধ পাচ্ছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, পানির অভাব না মিটিয়ে দাম বৃদ্ধি অনেকটাই জনগণের গলাটিপে ধরার মতো। চট্টগ্রামে প্রতিদিন পানির চাহিদা ৪৮ কোটি লিটার।

Facebook Comments Box

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মোটরসাইকেল দুর্ঘটনায় সাড়ে ৭ বছরে ঝরেছে ১৫ হাজারের বেশি প্রাণ

realme Set to Launch C100x with Exclusive Discount for Students on Daraz

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

গুরুদাসপুরে বাস-গরুবাহী টেম্পুর সংঘর্ষ, নিহত ৩

ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি

যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমান, কাল দুপুরে ছাড়বে বিজি-৩০৫

বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান

ফ্লু প্রতিরোধে বিশ্বে প্রথম এমআরএনএ টিকার অনুমোদন

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১০

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা