ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

দেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে : অর্থমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ মার্চ ২০২৪, ১০:২৯ সকাল

Link Copied!

দেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গত (২৪ মার্চ ২০২৪) রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত ‘আনপ্যাকিং দ্য ইকোনমিক ম্যানিফেস্টো অব দ্য আওয়ামী লীগ; ট্রেন্ডস এন্ড চ্যালেঞ্জ ফর টুমোরোস বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতিমধ্যে জার্মানি, দক্ষিণ কোরিয়া, আরব আমিরাত ও সৌদি আরব বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সর্বোচ্চ ভালো অবস্থানে আছে। সম্প্রতি সরকার ব্যাংকিং অফশোর আইন প্রণয়ন করেছে যা প্রশংসিত হয়েছে সর্বজন মহলে। শিগগিরই ক্যাম্পেইন শুরু হবে। এই ক্যাম্পেইনের ফলে দেশে ডলার প্রবাহ বাড়বে বলেও তিনি এসময় উল্লেখ করেন।

তিনি আরোও বলেন, অর্থনীতিতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও দেশ তা কাটিয়ে উঠছে। সামনে আরও কিছু বাধা-বিপত্তি আছে। তবে পরবর্তী ধাপে উন্নয়নের জন্য জনগণের যে প্রত্যাশা তা যথাযথভাবে পূরণ করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী।

বিএনপিকে ইঙ্গিত করে এসময় মাহমুদ আলী বলেন, তারা প্রশ্ন তুলেছিল বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হয়ে গেছে। বাংলাদেশ তো শ্রীলঙ্কা হয়নি। বিভিন্ন ব্যাংক, সংস্থা ও বন্ধুরাষ্ট্রগুলো দেশের পাশে থেকেছে। বিভিন্নভাবে সরকারকে প্রশ্নবিদ্ধ করে আসছে বিএনপি। তাদের নেতা লন্ডনে বসে অন্ধকারে ঢিল ছুঁড়ছে। এভাবে অন্ধকারে থেকে তারা যা করছেন তা কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি।

বিআইডিএসের মহাপরিচালক বিনায়ক সেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, অর্থনীতিবিদ এম এম আকাশ, অর্থনীতিবিদ ড. মঞ্জুরুল আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের পাশে লাগানো হবে ২ হাজার ৩০০ তালগাছ

Unilever Consumer Care Limited Announces Key Leadership Appointments

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

আমদানির প্রভাবে হিলিতে একদিনেই কাঁচামরিচের দাম কমল কেজিতে ৫০ টাকা