ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নড়াইলে বিনামূল্যে পাট বীজ পাচ্ছেন ১২ হাজার কৃষক

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ মার্চ ২০২৪, ১১:০০ সকাল

Link Copied!

নড়াইল, জেলার ৩ উপজেলায় বিনামূল্যে পাটের বীজ পাচ্ছেন ১২ হাজার কৃষক।চলতি মওসুমে (২০২৩-২০২৪) সোনালী আঁশ পাটের আবাদ বৃদ্ধিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে কৃষি বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে পাটের বীজ দেয়া হচ্ছে।একজন কৃষক এক বিঘা জমিতে আবাদের জন্য বিজেআরআই তোষা-৮ জাতের ১ কেজি বীজ পাবেন বলে জানান জেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিপু মজুমদার। আজ (২৩ মার্চ ২০২৪) শনিবার জেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিপু মজুমদার এসব তথ্য দিয়েছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে, লোহাগড়া উপজেলায় ৫হাজার ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে এবং কালিয়া উপজেলায় ২হাজার ৫শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে প্রণোদনার পাট বীজ দেয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ ফরিদুজ্জামান জানান,পাটের আবাদ বৃদ্ধিতে সরকারি উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ প্রদান করা হচ্ছে।বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের পাশে থেকে সব ধরনের ফসল চাষে চাষীদের উৎসাহিত করতে প্রণোদনা হিসেবে বীজ ও সার সরবরাহ করে যাচ্ছে।সোনালী আঁশ পাটের আবাদ সফলভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি জানান ।

 

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক