ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

বায়ুদূষণে ঢাকা আজ তৃতীয়

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ মার্চ ২০২৪, ৯:৩৩ সকাল

Link Copied!

বায়ুদূষণে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা শহরের স্কোর ১৯৭, যা অস্বাস্থ্যকর জানান আবহাওয়া অধিদপ্তর। আজ (১৯ মার্চ ২০২৪) সকাল ৮টায় বায়ুর মান অনুযায়ী পর্যবেক্ষণকারী সংস্থা আইকিইউএয়ার এ তথ্য জানায়।

এদিকে, বায়ুদূষণের তালিকায় শীর্ষে ভারতের দিল্লি। তালিকার শীর্ষে থাকা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ২৬৯ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ২৬৪। অর্থাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে পাকিস্তানের শহরটিও। তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা শহরের স্কোর ১৯৭, যা অস্বাস্থ্যকর।

১৯৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। পঞ্চম অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই। শহরটির স্কোর ১৯০।

উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

Facebook Comments Box

আরও পড়ুন

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম