ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

ট্রেনের ৮০০ বগি আসবে আগামী বছর : রেলমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ মার্চ ২০২৪, ২:৫৬ বিকাল

Link Copied!

দেশে আগামী এক বছরের মধ্যে ট্রেনের ৮০০ বগি আমদানি করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। পাশাপাশি ট্রেনের নতুন ইঞ্জিনও আনা হবে বলে জানান তিনি। গত (১৭ মার্চ ২০২৪) রোববার দুপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় রেলমন্ত্রী এসব কথা বলেন।

জিল্লুল হাকিম বলেন, রেলের বগির সংকট রয়েছে। পুরান বগি মেরামত করে আসন্ন ঈদ পার করা হবে। তবে স্বল্প সময়ের মধ্যেই নতুন বগি এবং কিছু ইঞ্জিন কেনা হবে। নতুন বগি এসে গেলেই পাকশী থেকে গোয়ালন্দ একটি শাটল ট্রেন চালু করা হবে। আগে যেভাবে গোয়ালন্দে ট্রেন চলাচল করত। এখন একটি ট্রেন গোয়ালন্দে চলাচল করছে। অবহেলিত সূর্যনগর রেল স্টেশনের টেন্ডার হয়েছে। অচিরেই এর কাজ শুরু হবে।

এ সময় আরো বক্তৃতা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলী, ফকির আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব প্রমুখ।

এরআগে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এরপর অফিসার্স ক্লাব প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে শিশু দিবসের উদ্বোধন করেন মন্ত্রী।

Facebook Comments Box

আরও পড়ুন

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম