ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

সিগারেটের প্রতি শলাকায় ১০ টাকা সুনির্দিষ্ট করারোপ চায় সিপিডি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ মার্চ ২০২৪, ১১:০১ সকাল

Link Copied!

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ২০২৪-২৫ অর্থবছর উপলক্ষে প্রতিটি সিগারেটের ওপর ১০ টাকা সুনির্দিষ্ট করারোপের দাবি জানিয়েছে। গতকাল ১৬ মার্চ ২০২৪ শনিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি’র কার্যালয়ে ‘২০২৪-২০২৫ অর্থবছরের জাতীয় বাজেটে সিপিডির সুপারিশ’ শীর্ষক মিডিয়া ব্রিফিয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ দাবি জানান। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড ভবনে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় একই দাবি জানায় সংস্থাটি।

ফাহমিদা খাতুন বলেন, সিগারেটের প্রচলিত চার স্তরের কর কাঠামো বাদ দিয়ে একটি স্তরে নিয়ে আসতে হবে। পাশাপাশি প্রতিটি সিগারেটের ওপর ১০ টাকা সুনির্দিষ্ট করারোপ করতে হবে। এক্ষেত্রে প্রতি ১০ শলাকার প্যাকেটে সুনির্দিষ্ট কর হবে ১০০ টাকা।

এছাড়া বিড়ির ক্ষেত্রে প্রচলিত ৫ স্তর তুলে দিয়ে যেকোনো ধরনের প্রতিটি বিড়ির ওপর ৩ টাকা সুনির্দিষ্ট কর আরোপ করতে হবে। আর জর্দা ও গুলের ক্ষেত্রে প্রতি গ্রামের ওপর ৬ টাকা সুনির্দিষ্ট করারোপ করতে হবে।

সবধরনের তামাকজাত দ্রব্যের ওপর ১৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে ২০ শতাংশ ভ্যাট কার্যকর করতে হবে। স্বাস্থ্য উন্নয়ন চার্জ ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু