ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মাছবাহী ট্রাক উল্টে নিহত ৪

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ মার্চ ২০২৪, ২:৫৭ বিকাল

Link Copied!

কুমিল্লার চান্দিনায় মাছবাহী ট্রাক উল্টে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। আজ ১২ মার্চ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলাশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ইলেটগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মনজুরুল আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোয়াখালী থেকে ঢাকাগামী মাছবাহী ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ট্রাকের ওপর থাকা চার শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত হন আরও তিনজন। তাদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- ভোলা মনপুরার মনির হোসেন, হাবিবুর রহমান, আক্তার হোসেন এবং সাতক্ষীরা সদর থানার রফিকুল ইসলাম। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা