ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

সমন্বিত প্রচেষ্টায় পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা হবে : পরিবেশমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ মার্চ ২০২৪, ১০:২৩ সকাল

Link Copied!

মন্ত্রণালয়গুলোর সমন্বিত প্রচেষ্টায় দেশের পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা হবে। তিনি বলেন, জাতীয়ভাবে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণ উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য ব্যাপক পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজনীয়তা রয়েছে বলেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। গত (১০ মার্চ) রবিবার, বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আসন্ন ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪’ এর প্রস্তুতির লক্ষ্যে অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী জানান, এই বছর বিশ্ব পরিবেশ দিবস স্মার্ট পদ্ধতিতে পালন করা হবে। তিনি সকল অংশীজনকে ২০২৪ সালের বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে সহযোগিতা করার আহ্বান জানান এবং সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে আরও সবুজ ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সভায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সর্বাধিক কার্যকারিতা নিশ্চিত করার জন্য বিভিন্ন কৌশল ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডঃ আব্দুল হামিদ, বন বিভাগের প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসেন চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা