ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

বিধি লঙ্ঘন করে বাড়ি নির্মাণে ১১ লক্ষাধিক টাকা জরিমানা : পরিবেশমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ মার্চ ২০২৪, ৭:১৫ বিকাল

Link Copied!

দক্ষিণ বনশ্রীর হোল্ডিং নং- ১৩ এর সামনে দেশের প্রচলিত আইন ও বিধিমালা লঙ্ঘন করে বাড়ি নির্মাণ অব্যাহত রাখায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ির মালিককে মোট ১১ লক্ষ ২৪ হাজার টাকা জরিমানা করেন। আজ (১০ মার্চ) রবিবার বিকেলে আকষ্মিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণ বনশ্রীর তিতাস রোডে সরকারি বিধিবিধান লঙ্ঘন করে বাড়ি নির্মাণাধীন রাখার খবর জেনে,পরিদর্শনকালে তিনি দেখতে পান রাস্তায় পাশে কোন জায়গা না রেখে, নির্মাণসামগ্রী যেখানে সেখানে রেখে, নির্মাণাধীন বাড়ি নিরাপত্তার জন্য ঢেকে না রেখেই বাড়ি নির্মাণ অব্যাহত রাখা হয়েছে। তিনি এ সময় উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

দক্ষিণ বনশ্রীর হোল্ডিং নং- ১৩ এর সামনে দেশের প্রচলিত আইন ও বিধিমালা লঙ্ঘন করে বাড়ি নির্মাণ অব্যাহত রাখায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ির মালিককে মোট ১১ লক্ষ ২৪ হাজার টাকা জরিমানা করেন। নির্মাণাধীন ভবনের রিটেইনিং ওয়াল নির্মাণ করার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন রাস্তা ক্ষতিগ্রস্ত করায় দশ লক্ষ চব্বিশ হাজার টাকা এবং বাড়ি নির্মাণকালে নির্মাণসামগ্রী রাস্তায় রাখার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম কর্তৃক এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, রাজউক এর সেটব্যাক আইন অমান্য করে বাড়ি নির্মাণের সময় রাস্তা হতে প্রয়োজনীয় জায়গা রাখা হয়নি। নিরাপত্তার জন্য নির্মাণাধীন ভবন ঢেকে রাখা হয়নি। এসকল বিষয় রাজউকের আওতাধীন হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজউকের দৃষ্টি আকর্ষণ করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসময় বলেন, সরকারি বিধি লঙ্ঘন করে কোন নির্মাণ করলে বা পরিবেশ দূষণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পরিবেশের মানের উন্নয়নে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা