ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ মার্চ ২০২৪, ৬:৪৩ বিকাল

Link Copied!

ঢাকার সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কে সংস্কার কাজ চলমান থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ (৯ মার্চ) শনিবার বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে দেখা যায়, ইপিজেড থেকে নবীনগর পর্যন্ত সাভারমুখী লেনের প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ জানায়, প্রায় মাস ধরে চলবে সংস্কার কার্যক্রম। যদিও রমজানের আগে এমন পরিস্থিতি নিয়ে নাখোশ স্থানীয়রা।

সাভার পরিবহনের যাত্রী ময়নাল হোসেন জানান, বেলা ১১টার দিকে জরুরি কাজে সাভারের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু বাইপাইল থেকে মাত্র এক কিলোমিটার পথ আসতেই প্রায় ঘণ্টা সময় লেগেছ। তার উপর অতিরিক্ত গরমে অবস্থা নাজুক। পরে জানতে পারলাম, সড়ক ও জনপদ বিভাগ রাস্তা আটকে রেখে সংস্কার কাজ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আরেক বাস যাত্রী বুলবুল আহমেদ বলেন, সামনে রোজা এখন যদি প্রতিদিন এমন যানজট পার হয়ে কাজে যেতে হয় তবে কষ্টের শেষ থাকবে না। সড়কের সংস্কার কাজগুলো আরও আগে করা উচিত ছিল।

নবীনগর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আতিকুল ইসলাম জানান, গত দুই-তিন ধরে সড়ক সংস্কার কাজের জন্য এদিকের সড়কে মাঝেমধ্যে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। আজ নবীনগর এলাকায় সড়ক আটকে রেখে সংস্কার কাজ করায় গাড়ির চাপ অনেক বেড়েছে। অতিরিক্ত যানবাহনের সামাল দিতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নয়ারহাট শাখার উপ-সহকারী প্রকৌশলী দেবাশীষ সাহা বলেন, নবীনগর-চন্দ্রা মহাসড়কে পাথর বিছিয়ে সংস্কার করা হচ্ছে। এসময় সড়কের একাংশ বন্ধ করে কাজ করায় গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। প্রায় মাসব্যাপী ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ সংস্কার কাজ চলবে।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা