ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নতুন প্রজন্মের দুর্যোগ মোকাবেলায় উদ্যোগ নেয়া হবে : দুর্যোগ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ মার্চ ২০২৪, ১২:৫৮ বিকাল

Link Copied!

নতুন প্রজন্মকে দুর্যোগ মোকাবেলায় সক্ষম ও সচেতন করে গড়ে তুলতে শিক্ষার্থীকালেই এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেয়া হবে, বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান। গত (২ মার্চ) শনিবার ২০২৪: রাজধানীর মিরপুরে বড়বাগ গভর্নমেন্ট অফিসার্স কম্পাউন্ডে “ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া”য় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান বলেন, বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সারা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। মানব সৃষ্ট দুর্যোগ প্রশমনেও ব্যাপক ভিত্তিক কার্যক্রম নেয়া হবে। দূর্যোগ মোকাবেলায় জনসচেতনতা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। সকল পর্যায়ের জনসাধারণকে দুর্যোগকালে করণীয় সম্পর্কে সজাগ করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করা হবে। নতুন অবকাঠামো তৈরির সময় সামান্য ব্যয় বৃদ্ধি করলেই তা অগ্নিকান্ড ও ভূমিকম্প সহনশীল হিসেবে গড়ে তোলা সম্ভবপর হয়।

প্রতিমন্ত্রী এসময় রাজধানীসহ সারা দেশকে নিরাপদ করতে সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন এবং পুরোনো অবকাঠামো মেরামত করে দুর্যোগের ঝুকি হ্রাস করতে সবাইকে আহ্বান জানান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগীতায় মহড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান সচিব মো: কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম শফিকুল হায়দার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।

Facebook Comments Box

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের দাফন সম্পন্ন

BACCO and Banglalink sign MoU to expand business opportunities for BPO and ITES sector

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ বাড়াতে বাক্কো-বাংলালিংকের চুক্তি

Country’s Largest International Tourism Fair Begins, With 20 Countries Participating

দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু, অংশ নিচ্ছে ২০ দেশ

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা