ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আবারও ৭.৭ ডিগ্রিতে তাপমাত্রা নামলো পঞ্চগড়ে

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ ফেব্রুয়ারী ২০২৪, ১১:২৮ সকাল

Link Copied!

শীতের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা আবারও কমেছে। সপ্তাহজুড়ে তাপমাত্রা ১১ থেকে ১২ এর মধ্যেই ছিল। তবে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আবারও নেমেছে ৭ এর ঘরে। সকাল ৯টায় সর্বনিম্ন ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

দুদিন ধরে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুরের দিকে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হয়।

শীতে আবারও দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তবে বৃহস্পতিবার সকালের দিকে সূর্যের আলোর সঙ্গে স্বস্তি ফেরে জনজীবনে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, সপ্তাহজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ এর মধ্যেই ছিল। বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের তাপমাত্রাও সামান্য কমে রেকর্ড করা হয় ২৩ দশমিক ৫ ডিগ্রি।

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা