ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

পৌনে দুই ঘন্টা পর চালু মেট্রোরেল

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ ফেব্রুয়ারী ২০২৪, ৫:১৬ বিকাল

Link Copied!

কারিগরি ত্রুটি মেরামত শেষে প্রায় পৌনে দুই ঘন্টা পর আবার মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ রোববার বেলা পৌনে তিনটার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। মেরামত শেষে বিকেল সাড়ে ৪টার কিছুক্ষণ আগে মেট্রোরেল চলাচল শুরু হয়।

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। তবে কারিগরি ত্রুটি কী ধরনের, তা জানাননি তিনি।

মেট্রোরেলে যাতায়াতকারী কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছিলেন, শেওড়াপাড়া-কাজীপাড়ার মাঝামাঝিতে মেট্রোরেলের তার ছিঁড়ে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।

মেরামত শেষে চালু হওয়ার পর আগারগাঁও স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে কারওয়ানবাজারে আসেন মেহেদি হাসান। তিনি জানান, বিকেল ৪টা ২৪ মিনিটে মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেনটি আগারগাঁও স্টেশনে এসে থামে। এর ৬ থেকে ৭ মিনিট পর উত্তরা থেকে মতিঝিল অভিমুখী ট্রেনটি আগারগাঁও স্টেশনে আসে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা