ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ সকাল

Link Copied!

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টার দিকে শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফজরের নামাজ আদায় করে সকালে হাঁটতে বের হয়েছিলেন তারা। এ সময় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া মেঘনা এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণ পর দর্জিঘাট এলাকার পূর্ব পাশে লোকজনের জটলা দেখতে পান। পরে সেখানে গিয়ে রেললাইনের পাশে মেহেদীকে পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ঘটনাস্থলের পাশে মেহেদীর ব্যবহৃত একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোবাইল ফোন থেকে নম্বর সংগ্রহ করে তার পরিবারের সদস্যদের খবর দেয়।

নিহত মেহেদী পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন। তার বাবার নাম সুমন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তবে তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোবাইল ফোনের মাধ্যমে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তিনি আরও জানান, মেহেদীর মরদেহ সুরতহালের জন্য নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছালে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ভয়াবহ বন্যার ঝুঁকিতে নিউজিল্যান্ডের পর্যটন গ্রাম, প্রাণহানির আশঙ্কা

সমুদ্রের নিচে তেল উত্তোলন, ভয়াবহ দূষণের ঝুঁকিতে হাজারো সামুদ্রিক প্রাণী!

ফ্লুতে সবচেয়ে বেশি ঝুঁকিতে বয়স্করা, যুক্তরাষ্ট্রে ৭ জনের মৃত্যু!

ধূমপান না করেও বছরে মারা যাচ্ছেন প্রায় ১৯ হাজার মানুষ!

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে দেশে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Rise Orange style meets ZEISS clarity on the vivo V80

জীবনের প্রতিটি অর্জন ধরে রাখতে ভিভো ভি৮০

পার্কে সিগারেট বা ভেপ টানলেই গুনতে হবে ২৬৩ ডলার!

ধূমপানে নারীদের বন্ধ্যত্বের ঝুঁকি বাড়ে ৪০ শতাংশ: ডব্লিউএইচও

দেশের ছয় বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

Xiaomi Introduces Four Smart Kitchen Appliances to Make Cooking More Convenient